ওহে পৃথিবী

ওহে পৃথিবী

'ওহে পৃথিবী' PODCAST এ স্বাগতম! এই পৃথিবী আমাদের সবার — তার হাসি, কান্না, ক্ষোভ আর সম্ভাবনার গল্পগুলো নিয়ে হাজির হবে 'ওহে পৃথিবী' PODCAST। পেশা, উদ্যোগ, ব্যবসা, স্টার্টআপ ইত্যাদির মতো মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো – বাংলায়, মন খুলে। আমাদের গল্পগুলো হবে আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে, প্রতিটি পর্বে থাকবে বাস্তবধর্মী অনুপ্রেরণামূলক গল্প, বিশেষজ্ঞদের মতামত ও বাস্তব অভিজ্ঞতা — যা আপনাকে ভাবাবে, শেখাবে আর উদ্যোগ নিতে উৎসাহিত করবে। 🌱 কারণ পৃথিবী কথা বলছে — আমরা কি শুনছি? 📅 প্রতি সপ্তাহে নতুন পর্ব - শুক্রবার শুরু মধ্যরাত ১২:০০ তে!

  1. ওহে পৃথিবী এপিসোড ২৮ | কোনটা প্রয়োজন: পরিশ্রম না শর্টকাট?

    10/30/2025

    ওহে পৃথিবী এপিসোড ২৮ | কোনটা প্রয়োজন: পরিশ্রম না শর্টকাট?

    🎙️ ওহে পৃথিবী | এপিসোড ২৮: কোনটা প্রয়োজন: পরিশ্রম না শর্টকাট? জাতিগতভাবে আমাদের কিন্তু পরিশ্রম এড়িয়ে শর্টকাটে কাজ করার অভ্যাস আছে। এর কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের সমাজ এবং অর্থনীতি। জাতীয় এই প্রকট সমস্যা নিয়ে আমাদের উন্নয়ন ক্ষেত্রে কি তেমন আলোচনা হয়? সেই সম্ভাবনা দেখতে না পাওয়ায় আমরাই আলোচনা শুরু করলাম। আমাদের জাতিগত অভ্যাসকে ঠিক করতে হবে, তাহলেই আমরা নিজেদের দেশে এবং বহির্বিশ্বে নিজেদেরকে তুলে ধরতে সক্ষম হবো, নাহলে আমাদেরকে অন্যের উপরে দোষ চাপিয়ে দিয়ে চলার অভ্যাস আমাদেরকে বেশিদূর নিতে পারবে না। তাই আজকের আলোচনায় আমরা জাতির প্রতি দক্ষতা বিষয়ে সুপারিশ করেছি। 🔍 আলোচনা হয়েছে: - আসলে মানুষের দোষ নাকি সিস্টেমের দোষ? - একই মানুষ দেশে এবং বিদেশে ভিন্ন আচরণ কেনো করি? - সরকারের এই বিষয়ে কি করা উচিৎ? আমাদের সঙ্গে থাকুন এই চিন্তাশীল যাত্রায়, যেখানে প্রশ্ন তোলা হয়, উত্তর খোঁজা নয়। 📢 আপনার মতামত জানাতে ভুলবেন না! 🕊️ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং "ওহে পৃথিবী" পডকাস্টের পরবর্তী এপিসোড মিস করবেন না! ইউটিউব (ভিডিও), ইউটিউব মিউজিক (অডিও): https://www.youtube.com/@ওহেপৃথিবী স্পটিফাই (ভিডিও, অডিও): https://open.spotify.com/show/36I6eA3SLtU8iU6jIHCzwX অ্যাপল পডকাস্ট: https://podcasts.apple.com/us/podcast/ওহে-পৃথিবী/id1810523924 অ্যামাজন মিউজিক: https://music.amazon.com/podcasts/1e2625ee-f5cd-4829-84b8-72195fc4140c/ওহে-পৃথিবী #OhePrithibi #banglapodcast #podcastinBangla #bangladeshi #professional #career #job #ওহেপৃথিবী #পডকাস্টবাংলা #বাংলায়পডকাস্ট #বাংলাদেশী #প্রফেশনাল #পেশাজীবী #ক্যারিয়ার #চাকরি #জব

    17 min
  2. ওহে পৃথিবী এপিসোড ২৭ | নীতিমালা প্রণয়ন: সমন্বয় না সংস্কার?

    10/23/2025

    ওহে পৃথিবী এপিসোড ২৭ | নীতিমালা প্রণয়ন: সমন্বয় না সংস্কার?

    🎙️ ওহে পৃথিবী | এপিসোড ২৭: নীতিমালা প্রণয়ন: সমন্বয় না সংস্কার? আমাদের বাংলাদেশে অনেক অনেক নীতিমালা গ্রহণ করা হয়, কিন্তু সেই নীতিমালার গ্রহণযোগ্যতা নিয়ে কখনও যাচাই করা হয় না। আদৌ সাধারণ মানুষের জন্য নীতিমালা কোনও উপকারে আসে কি না এই বিষয়ে আমাদের অনেক ভাববার অবকাশ আছে। নীতিমালাগুলো কিভাবে বিভিন্ন ধরণের পেশাজীবী এবং সাধারণ মানুষের সমন্বয়ে করা যায় যেটা কোনও নির্দিষ্ট গোষ্টীকে সুবিধা দেবার জন্য না বরং সকলের জন্য কাজ করবে, এই নিয়ে আমাদের এখনই চিন্তা করা দরকার। তাই এই সুপারিশ নিয়েই আমাদের আজকের পডকাস্ট। 🔍 আলোচনা হয়েছে: - কেনো আসলে সমন্বয় সাধণ না করেই সংস্কার প্রস্তাব গৃহীত হয়? - এটা কি আসলে সরকারের সমস্যা নাকি ব্যবস্থাটাই এরকম? - দেশের নীতিমালা প্রণয়নে কেনো বহুখাত সংশ্লিষ্ট মানুষকে একসাথে করা জরুরি? আমাদের সঙ্গে থাকুন এই চিন্তাশীল যাত্রায়, যেখানে প্রশ্ন তোলা হয়, উত্তর খোঁজা নয়। 📢 আপনার মতামত জানাতে ভুলবেন না! 🕊️ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং "ওহে পৃথিবী" পডকাস্টের পরবর্তী এপিসোড মিস করবেন না! ইউটিউব (ভিডিও), ইউটিউব মিউজিক (অডিও): https://www.youtube.com/@ওহেপৃথিবী স্পটিফাই (ভিডিও, অডিও): https://open.spotify.com/show/36I6eA3SLtU8iU6jIHCzwX অ্যাপল পডকাস্ট: https://podcasts.apple.com/us/podcast/ওহে-পৃথিবী/id1810523924 অ্যামাজন মিউজিক: https://music.amazon.com/podcasts/1e2625ee-f5cd-4829-84b8-72195fc4140c/ওহে-পৃথিবী #OhePrithibi #banglapodcast #podcastinBangla #bangladeshi #professional #career #job #ওহেপৃথিবী #পডকাস্টবাংলা #বাংলায়পডকাস্ট #বাংলাদেশী #প্রফেশনাল #পেশাজীবী #ক্যারিয়ার #চাকরি #জব

    17 min
  3. ওহে পৃথিবী এপিসোড ২৬ | বাংলাদেশের শিক্ষা: প্রতিযোগিতা না উন্নয়ন?

    10/16/2025

    ওহে পৃথিবী এপিসোড ২৬ | বাংলাদেশের শিক্ষা: প্রতিযোগিতা না উন্নয়ন?

    🎙️ ওহে পৃথিবী | এপিসোড ২৬: বাংলাদেশের শিক্ষা: প্রতিযোগিতা না উন্নয়ন? বাংলাদেশে এতো এতো শিক্ষিত মানুষ বেকার কেনো? এর কারণ কি মনে হয়? আমরা আজকে সেটা নিয়েই জানার চেষ্টা করেছি। আসলে কি আমাদের শিক্ষার্থীদের অসুবিধা নাকি আমাদের শিক্ষকদের। এখানে সরকারের দায় কি? এসব কিছু নিয়েই আমাদের আজকের আলোচনা সাজিয়েছি। সবার জন্য সর্বোচ্চ অর্জন করতে হবে এই চিন্তাটা আমাদের শিক্ষাক্ষেত্রের পরতে পরতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এর থেকে আমাদের সব থেকে বড়ো অপকার হচ্ছে তো বটেই, বরং শিক্ষকতার পেশাতেও কম যোগ্যতাসম্পন্ন মানুষ ছাড়া আমরা আকৃষ্ট করতে পারছি না। এর ফলাফল হিসেবে সামাজিক অবক্ষয় এবং শিক্ষার মান নিচে নেমে যাওয়া আমরা দেখতেই পাচ্ছি। 🔍 আলোচনা হয়েছে: - শিক্ষক ভালো হবেন নাকি শিক্ষার্থী ভালো হবেন, কোনটা আগে? - শিক্ষাক্ষেত্রে কি শিক্ষা দেওয়া হবে সেটা দেশের দক্ষতা চাহিদা অনুযায়ী নির্ধারণ করা উচিৎ। - এখানে আমাদের নিজেদের করনীয় কি আছে? আমাদের সঙ্গে থাকুন এই চিন্তাশীল যাত্রায়, যেখানে প্রশ্ন তোলা হয়, উত্তর খোঁজা নয়। 📢 আপনার মতামত জানাতে ভুলবেন না! 🕊️ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং "ওহে পৃথিবী" পডকাস্টের পরবর্তী এপিসোড মিস করবেন না! ইউটিউব (ভিডিও), ইউটিউব মিউজিক (অডিও): https://www.youtube.com/@ওহেপৃথিবী স্পটিফাই (ভিডিও, অডিও): https://open.spotify.com/show/36I6eA3SLtU8iU6jIHCzwX অ্যাপল পডকাস্ট: https://podcasts.apple.com/us/podcast/ওহে-পৃথিবী/id1810523924 অ্যামাজন মিউজিক: https://music.amazon.com/podcasts/1e2625ee-f5cd-4829-84b8-72195fc4140c/ওহে-পৃথিবী #OhePrithibi #banglapodcast #podcastinBangla #bangladeshi #professional #career #job #ওহেপৃথিবী #পডকাস্টবাংলা #বাংলায়পডকাস্ট #বাংলাদেশী #প্রফেশনাল #পেশাজীবী #ক্যারিয়ার #চাকরি #জব

    40 min
  4. ওহে পৃথিবী এপিসোড ২৫ বিশেষ পর্ব | আজ কোনও বিষয় নেই, তবুও এতো কথা

    10/09/2025

    ওহে পৃথিবী এপিসোড ২৫ বিশেষ পর্ব | আজ কোনও বিষয় নেই, তবুও এতো কথা

    🎙️ ওহে পৃথিবী | এপিসোড ২৫ বিশেষ পর্ব: আজ কোনও বিষয় নেই, তবুও এতো কথা অল্প অল্প করে আমরা ২৫ তম এপিসোডে এসে পৌছালাম। আমাদের উদ্দেশ্য ছিলো কিছু সৎ এবং উপকারী কনটেন্ট নিয়ে মানুষের সামনে আসা, আমরা সেই চেষ্টা বজায় রেখেছি। আজ আমাদের তেমন কোনও পরিকল্পনা ছিলো না, তবু দেশের কিছু কিছু ঘটনা আমাদেরকেও অনেক সময় ভালো চিন্তা করতে ভয় পাইয়ে দেয়, তেমনই এক বিষয় নিয়ে আজ কিছু কথা হয়ে গেলো। আমাদের দেশের মানুষের অনেক বড়ো রকমের আচরণগত উন্নয়ন না হলে জাতি হিসেবে আমরা পৃথিবীর কাছে মর্যাদা আদায় করতে অনেক হিমশিম খাবো। এরই ধারাবাহিকতায় আমাদের পাসপোর্টের মান দিন দিন কমছে, আমাদের নাগরিকদের দেশের বাইরে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, এবং আমরা বিশ্বাস করি অল্প সংখ্যক মানুষের কারণে অধিকাংশ মানুষকে ভুক্তভোগী হতে হচ্ছে। 🔍 আলোচনা হয়েছে: - কেনো আমরা মর্যাদাপূর্ণ জাতি হিসেবে গড়ে উঠতে পারছি না? - আমাদের আচরণ পরিবর্তনে কোথায় কাজ করা উচিৎ? - আমাদের জন্য সত্যি সত্যি কি আন্তর্জাতিক পর্যায়ে খারাপ মনোভাব রাখা হয়? আমাদের সঙ্গে থাকুন এই চিন্তাশীল যাত্রায়, যেখানে প্রশ্ন তোলা হয়, উত্তর খোঁজা নয়। 📢 আপনার মতামত জানাতে ভুলবেন না! 🕊️ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং "ওহে পৃথিবী" পডকাস্টের পরবর্তী এপিসোড মিস করবেন না! ইউটিউব (ভিডিও), ইউটিউব মিউজিক (অডিও): https://www.youtube.com/@ওহেপৃথিবী স্পটিফাই (ভিডিও, অডিও): https://open.spotify.com/show/36I6eA3SLtU8iU6jIHCzwX অ্যাপল পডকাস্ট: https://podcasts.apple.com/us/podcast/ওহে-পৃথিবী/id1810523924 অ্যামাজন মিউজিক: https://music.amazon.com/podcasts/1e2625ee-f5cd-4829-84b8-72195fc4140c/ওহে-পৃথিবী #OhePrithibi #banglapodcast #podcastinBangla #bangladeshi #professional #career #job #scholarship #scholarshipopportunity #professionaldevelopment #scholarshipnewstoday #ওহেপৃথিবী #পডকাস্টবাংলা #বাংলায়পডকাস্ট #বাংলাদেশী #প্রফেশনাল #পেশাজীবী #ক্যারিয়ার #চাকরি #জব #স্কলারশিপ

    17 min
  5. ওহে পৃথিবী এপিসোড ২৪ | দেশ-বিদেশের স্কলারশিপ-২

    10/02/2025

    ওহে পৃথিবী এপিসোড ২৪ | দেশ-বিদেশের স্কলারশিপ-২

    🎙️ ওহে পৃথিবী | এপিসোড ২৪: দেশ-বিদেশের স্কলারশিপ-২বর্তমানে তরুণদের মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য থাকে দেশের বাইরে পড়তে যাওয়া। পড়াশুনা অনেক খরুচে হয়ে যাওয়ায় এবং উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের পড়াশুনার বিস্তর পার্থক্য থাকায় দিন দিন বিদেশে পড়াশুনা এবং বিশেষ করে স্কলারশিপ বা ফান্ডিং নিয়ে পড়তে যাওয়ার আগ্রহ বেড়েই চলেছে। এছাড়াও অনেকের উদ্দেশ্য থাকে বিদেশের মাটিতে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নত বিশ্বের জীবনে নিজেকে এবং নিজের পরিবারকে খাপ খাইয়ে নেওয়া।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, ইত্যাদি অনেক দেশের পড়াশুনার গল্প আমরা শুনি, এতোর মধ্যে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ এমন একটা স্কলারশিপ যেখানে ইউরোপের কয়েকটা দেশে তো ঘোরা হবেই, সাথে একাধিক ডিগ্রি পাওয়াও সম্ভব। আর তেমনই একজন স্কলারশিপ হোল্ডারের কাছে আমরা শুনেছি তার অভিজ্ঞতা।🔍 আলোচনা হয়েছে:- বিদেশে পড়াশুনা করতে গেলে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিৎ?- ইংরেজি জানাই কি একমাত্র মাধ্যম? নাকি অন্যভাবেও বিদেশে পড়তে আসা যায়?- ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে পড়াশুনার পর থেকে যাওয়ার সুযোগ কেমন?আমাদের সঙ্গে থাকুন এই চিন্তাশীল যাত্রায়, যেখানে প্রশ্ন তোলা হয়, উত্তর খোঁজা নয়। 📢 আপনার মতামত জানাতে ভুলবেন না! 🕊️ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং "ওহে পৃথিবী" পডকাস্টের পরবর্তী এপিসোড মিস করবেন না! ইউটিউব (ভিডিও), ইউটিউব মিউজিক (অডিও): https://www.youtube.com/@ওহেপৃথিবী স্পটিফাই (ভিডিও, অডিও): https://open.spotify.com/show/36I6eA3SLtU8iU6jIHCzwX অ্যাপল পডকাস্ট: https://podcasts.apple.com/us/podcast/ওহে-পৃথিবী/id1810523924 অ্যামাজন মিউজিক: https://music.amazon.com/podcasts/1e2625ee-f5cd-4829-84b8-72195fc4140c/ওহে-পৃথিবী#OhePrithibi #banglapodcast #podcastinBangla #bangladeshi #professional #career #job #scholarship #scholarshipopportunity #professionaldevelopment #scholarshipnewstoday #ওহেপৃথিবী #পডকাস্টবাংলা #বাংলায়পডকাস্ট #বাংলাদেশী #প্রফেশনাল #পেশাজীবী #ক্যারিয়ার #চাকরি #জব #স্কলারশিপ

    30 min
  6. ওহে পৃথিবী এপিসোড ২৩ | ডিসেন্ট্রালাইজেশন নাকি কনভেনিয়েন্স

    09/25/2025

    ওহে পৃথিবী এপিসোড ২৩ | ডিসেন্ট্রালাইজেশন নাকি কনভেনিয়েন্স

    🎙️ ওহে পৃথিবী | এপিসোড ২৩: ডিসেন্ট্রালাইজেশন নাকি কনভেনিয়েন্স আমরা কি ভাবি আমরা কেনো রাজধানীকেন্দ্রিক? অথবা আমরা কি ভাবি আমাদের জীবনে কর্মঘন্টার পাশাপাশি কেনো আরও অনেক সময় জীবন থেকে হারিয়ে যায়। অথবা এটাও কি ভাবি কেনো আমরা একটা স্বাভাবিক শহরের মতো হাঁটাহাঁটি করে নিজেদের স্বাস্থ্য ভালো করে রাখতে পারি না? এগুলোর সবকিছুর পিছনে আছে কনভেনিয়েন্স। আমাদের সমাজে এতো বেশি প্রতিযোগিতা এবং একে অপরকে ফেলে রেখে উপরে ওঠার যে মানসিকতা, সেই কারণেই আমাদের সমাজ, শহর এবং সমস্তকিছুই গড়ে উঠেছে অনিয়মতান্ত্রিকভাবে।সমাজের এই অনিয়মতান্ত্রিকতা দূর করার দায়িত্ব আমাদের সরকারের। আর সরকারের প্রতি তাই আমাদের খোলা বক্তব্য, সাস্টেইনেবিলিটি অ্যাচিভ করতে আপনাদের প্রতি আমাদের সহজ কথাবার্তা। 🔍 আলোচনা হয়েছে: - ট্রান্সপোর্ট সিস্টেম আমাদের জীবনে কেনো এতো সময় অপচয় করছে? - আমাদের রাজধানীকে বিকেন্দ্রীকরণ করা যাচ্ছে না কেনো? - আসল সমস্যা আমাদের নাকি সরকারের? আমাদের সঙ্গে থাকুন এই চিন্তাশীল যাত্রায়, যেখানে প্রশ্ন তোলা হয়, উত্তর খোঁজা নয়। 📢 আপনার মতামত জানাতে ভুলবেন না! 🕊️ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং "ওহে পৃথিবী" পডকাস্টের পরবর্তী এপিসোড মিস করবেন না! ইউটিউব (ভিডিও), ইউটিউব মিউজিক (অডিও): https://www.youtube.com/@ওহেপৃথিবী স্পটিফাই (ভিডিও, অডিও): https://open.spotify.com/show/36I6eA3SLtU8iU6jIHCzwX অ্যাপল পডকাস্ট: https://podcasts.apple.com/us/podcast/ওহে-পৃথিবী/id1810523924 অ্যামাজন মিউজিক: https://music.amazon.com/podcasts/1e2625ee-f5cd-4829-84b8-72195fc4140c/ওহে-পৃথিবী #OhePrithibi #banglapodcast #podcastinBangla #bangladeshi #professional #career #job #ওহেপৃথিবী #পডকাস্টবাংলা #বাংলায়পডকাস্ট #বাংলাদেশী #প্রফেশনাল #পেশাজীবী #ক্যারিয়ার #চাকরি #জব

    42 min
  7. ওহে পৃথিবী এপিসোড ২২ | দৈনন্দিন গৃহস্থালীর এনার্জি

    09/18/2025

    ওহে পৃথিবী এপিসোড ২২ | দৈনন্দিন গৃহস্থালীর এনার্জি

    🎙️ ওহে পৃথিবী | এপিসোড ২২: দৈনন্দিন গৃহস্থালীর এনার্জি বর্তমান সময়ে গৃহস্থালী খরচের বড় একটি অংশ জুড়ে থাকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার। প্রযুক্তির উন্নতি, শহুরে জীবনযাপন, এবং বাড়তে থাকা যন্ত্রপাতির কারণে প্রতিদিন আমাদের এনার্জি ব্যবহার বেড়েই চলেছে। তবে সচেতন না হলে এই ব্যবহার শুধু খরচই বাড়ায় না, পরিবেশের উপরও বিরূপ প্রভাব ফেলে। তাই গৃহস্থালী পর্যায়ে এনার্জি ব্যবহারের কৌশল জানা আজকের দিনে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই পর্বে আনা হয়েছে একজন বিশেষজ্ঞকে, যিনি দীর্ঘদিন ধরে টেকসই এনার্জি ও গৃহস্থালী ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন। তিনি বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কীভাবে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আমরা ঘরে এনার্জি সাশ্রয় করতে পারি এবং খরচ কমিয়ে আনতে পারি। 🔍 আলোচনা হয়েছে: - গৃহস্থালী পর্যায়ে সবচেয়ে বেশি এনার্জি খরচ কোথায় হয়? - এনার্জি সাশ্রয়ের জন্য কোন কোন যন্ত্রপাতি বেছে নেওয়া উচিৎ? - বিদ্যুৎ বিল কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপনের সহজ কৌশল। আমাদের সঙ্গে থাকুন এই চিন্তাশীল যাত্রায়, যেখানে প্রশ্ন তোলা হয়, উত্তর খোঁজা নয়। 📢 আপনার মতামত জানাতে ভুলবেন না! 🕊️ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং "ওহে পৃথিবী" পডকাস্টের পরবর্তী এপিসোড মিস করবেন না! ইউটিউব (ভিডিও), ইউটিউব মিউজিক (অডিও): https://www.youtube.com/@ওহেপৃথিবী স্পটিফাই (ভিডিও, অডিও): https://open.spotify.com/show/36I6eA3SLtU8iU6jIHCzwX অ্যাপল পডকাস্ট: https://podcasts.apple.com/us/podcast/ওহে-পৃথিবী/id1810523924 অ্যামাজন মিউজিক: https://music.amazon.com/podcasts/1e2625ee-f5cd-4829-84b8-72195fc4140c/ওহে-পৃথিবী #OhePrithibi #banglapodcast #podcastinBangla #bangladeshi #professional #career #job #scholarship #scholarshipopportunity #professionaldevelopment #scholarshipnewstoday #ওহেপৃথিবী #পডকাস্টবাংলা #বাংলায়পডকাস্ট #বাংলাদেশী #প্রফেশনাল #পেশাজীবী #ক্যারিয়ার #চাকরি #জব #স্কলারশিপ

    40 min
  8. ওহে পৃথিবী এপিসোড ২১ | দেশ-বিদেশের স্কলারশিপ

    09/11/2025

    ওহে পৃথিবী এপিসোড ২১ | দেশ-বিদেশের স্কলারশিপ

    🎙️ ওহে পৃথিবী | এপিসোড ২১: দেশ-বিদেশের স্কলারশিপ বর্তমানে তরুণদের মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য থাকে দেশের বাইরে পড়তে যাওয়া। পড়াশুনা অনেক খরুচে হয়ে যাওয়ায় এবং উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের পড়াশুনার বিস্তর পার্থক্য থাকায় দিন দিন বিদেশে পড়াশুনা এবং বিশেষ করে স্কলারশিপ বা ফান্ডিং নিয়ে পড়তে যাওয়ার আগ্রহ বেড়েই চলেছে। এছাড়াও অনেকের উদ্দেশ্য থাকে বিদেশের মাটিতে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নত বিশ্বের জীবনে নিজেকে এবং নিজের পরিবারকে খাপ খাইয়ে নেওয়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, ইত্যাদি অনেক দেশের পড়াশুনার গল্প আমরা শুনি, নেদারল্যান্ডসের মতো দারুন একটা দেশের গল্প কিন্তু আমরা সচরাচর শুনি না। তাই আমাদের পর্বে আজকে এমন একজনকে নিয়ে এসেছি যে নেদারল্যান্ডসে মাস্টার্স করেছে এবং এর পূর্বে সে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া থেকেও আন্তর্জাতিক মানের পড়াশুনা ও অভিজ্ঞতা সংগ্রহ করেছে। 🔍 আলোচনা হয়েছে: - বিদেশে পড়াশুনা করতে গেলে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিৎ? - ইংরেজি জানাই কি একমাত্র মাধ্যম? নাকি অন্যভাবেও বিদেশে পড়তে আসা যায়? - নেদারল্যান্ডসে পড়াশুনার পর থেকে যাওয়ার সুযোগ কেমন? আমাদের সঙ্গে থাকুন এই চিন্তাশীল যাত্রায়, যেখানে প্রশ্ন তোলা হয়, উত্তর খোঁজা নয়। 📢 আপনার মতামত জানাতে ভুলবেন না! 🕊️ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং "ওহে পৃথিবী" পডকাস্টের পরবর্তী এপিসোড মিস করবেন না! ইউটিউব (ভিডিও), ইউটিউব মিউজিক (অডিও): https://www.youtube.com/@ওহেপৃথিবী স্পটিফাই (ভিডিও, অডিও): https://open.spotify.com/show/36I6eA3SLtU8iU6jIHCzwX অ্যাপল পডকাস্ট: https://podcasts.apple.com/us/podcast/ওহে-পৃথিবী/id1810523924 অ্যামাজন মিউজিক: https://music.amazon.com/podcasts/1e2625ee-f5cd-4829-84b8-72195fc4140c/ওহে-পৃথিবী #OhePrithibi #banglapodcast #podcastinBangla #bangladeshi #professional #career #job #civilengineering #civilengineeringjobs #diploma #diplomaengineering #bsc #engineering #freshers #engineeringcareer #careercoaching #professionaldevelopment #govtemployees #skilldevelopment #engineeringjourney #engineeringlife #careerbangladesh #careertalk #careergrowth #ওহেপৃথিবী #পডকাস্টবাংলা #বাংলায়পডকাস্ট #বাংলাদেশী #প্রফেশনাল #পেশাজীবী #ক্যারিয়ার #চাকরি #জব

    43 min

About

'ওহে পৃথিবী' PODCAST এ স্বাগতম! এই পৃথিবী আমাদের সবার — তার হাসি, কান্না, ক্ষোভ আর সম্ভাবনার গল্পগুলো নিয়ে হাজির হবে 'ওহে পৃথিবী' PODCAST। পেশা, উদ্যোগ, ব্যবসা, স্টার্টআপ ইত্যাদির মতো মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো – বাংলায়, মন খুলে। আমাদের গল্পগুলো হবে আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে, প্রতিটি পর্বে থাকবে বাস্তবধর্মী অনুপ্রেরণামূলক গল্প, বিশেষজ্ঞদের মতামত ও বাস্তব অভিজ্ঞতা — যা আপনাকে ভাবাবে, শেখাবে আর উদ্যোগ নিতে উৎসাহিত করবে। 🌱 কারণ পৃথিবী কথা বলছে — আমরা কি শুনছি? 📅 প্রতি সপ্তাহে নতুন পর্ব - শুক্রবার শুরু মধ্যরাত ১২:০০ তে!