Digital Safety (Bengali Podcast)

Srijan Kundu

In this award-winning podcast (Esho Podcast Shikhi , conducted by Spotify,Patra Bharati), Digital Safety, I Srijan Kundu, discuss how you may safeguard yourself, your bank account, social media profiles etc. After a successful Season 1, in Season 2, I am discussing the latest digital innovations and many more relevant topics. I hope you are listening to it for your own safety. This podcast is available on Spotify, Google Podcast, Apple Podcast, Audible, Amazon Prime Music and many more audio platform. You might be able to avoid many dangers if you follow the podcast. Don’t miss it. Stay Safe

  1. ডিজিটাল সেফটি এবার ছাপার অক্ষরেও

    06/27/2023

    ডিজিটাল সেফটি এবার ছাপার অক্ষরেও

    এখন তো আপনি কলমি শাক কিনেও UPI দিয়ে টাকা মেটান। UPI শুরু হয়েছিল কি করে বলুন তো ? UPI ব্যবহার করার সময় কি কি সতর্কতা মাথায় রাখতে হবে জানেন ? ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড ! পার্থক্য কি ? কোনটা কখন ব্যবহার করবেন ? ব্যবহারের সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন ? আপনার সন্তান সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছে ? কিভাবে আটকাবেন ? আপনার একজন বন্ধু একটা গাড়ি কিনেছে, কিনে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, আপনি ছবিটা দেখলেন খানিকক্ষণ ধরে, কিন্তু লাইক কমেন্ট কিছু করলেন না, সোশ্যাল মিডিয়া কম্পানি আপনাকে এবার গাড়ির বিজ্ঞাপন দেখানো শুরু করবে, কেন বলুন তো ? হোয়াটসএপ এ সকালবেলা গুড মর্নিং মেসেজ পাঠালে কি কি বিপদ হতে পারে জানেন ? এই সব প্রশ্নের উত্তর আমি সহজ সরল বাংলা ভাষায় দিয়েছি আমার বই "ডিজিটাল সেফটি"তে। এছাড়াও দীর্ঘদিন পেমেন্ট টেকনোলজি নিয়ে কাজ করার সময়ে দেখেছি ছোট ছোট ভুলের জন্য সাধারণ মানুষের টাকা চোররা কিরকম করে নিয়ে নেয়। সেটা আটকাতে কি কি করা উচিৎ, সেকথা লেখা আছে এই বইয়ের পাতায় পাতায়।   পয়লা জুলাই দু হাজার তেইশ থেকে এই বই পাওয়া যাবে আমাজনে, সৃষ্টিসুখের নিজের ওয়েব সাইটে আর বাংলাদেশে রকমারিতে । ইবুক ফরম্যাটে পাওয়া যাবে কিন্ডল আর গুগল প্লেবুক স্টোরে ।  না পড়লে বিপদ আপনারই । আমার কাজ শুধু আপনাকে সতর্ক করে দেওয়া ।

    1 min
  2. What is Time Sharing ? Is It a Fraud ?

    03/22/2023

    What is Time Sharing ? Is It a Fraud ?

    What is Time Sharing ? Is It a Fraud ? এই কালীদা, চা দুটো দাও। গলাটা খুশ খুশ করছে।  দাঁড়ান, আগে গলাটা ভিজিয়ে নেওয়া যাক। চায়ে চুমুক দিতে দিতে এটা শুনুন আগে।  —------------------------------------------- শুনলেন তো কল টা ? এটা অবশ্য বেশ কিছুদিন আগের ফোন কল , আর বৌয়ের সাথে ঝগড়া মিটেছে কিহবেনা সেটা এপিসোডের শেষে বলছি। এই এপিসোডটা ডিজিটাল সেফটিতে করছি যদিও  এটাকে ফ্রড বলা ঠিক হবে না,  এটা ডিজিটাল ও নয়,  তবুও আজকের টপিকটা এমন টপিক, সেটা নিয়ে জানা না থাকলে ঠকে যাওয়ার চান্স থাকে। তাই আমি সৃজন, ডিজিটাল সেফটিতেই এই এপিসোডটা করব বলে ঠিক করলাম, সৃজনের পডাবলীতে নয় ।  তো , সবার প্রথমে একটা টার্ম বলব - টাইম শেয়ারিং। যারা কম্পিউটার নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছেন বা বইপত্তর পড়েছেন, তারা এই টার্মটার সাথে পরিচিত। তবে আজ আমি কম্পিউটারের নয়, ট্যুরিজম ইন্ডাস্ট্রির টাইম শেয়ারিং নিয়ে বলবো। এখানে কি হয়, একটা রিসোর্স একাধিক মালিক বা তার প্রতিনিধি এক সাথে ব্যবহার করেন । যেমন ভাবে কোন হোটেল বা রিসর্টে আপনি একটা, দুটো, তিনটে ঘর নিয়ে থাকেন, এখানেও তাই। আপনি এক সপ্তার মালিক। এই টুকুই জ্ঞান দেওয়ার ছিল। এর বেশি জানতে চাইলে আমার ইন্সটা হ্যান্ডেল সৃজন ডট কুন্ডু ( srijan . kundu ) তে কমেন্ট বা মেসেজ করুন, আলাদা করে বলে দেব।  এবার, এই যারা কল করছে,তাদের মোডাস অপারেন্ডি বা কাজ করার পদ্ধতিটা বলি - আপনাকে একটা বেশ ভালো ভাবে একটা পরিষ্কার পরিছন্ন জায়গায় ডাকা হবে।  গিফ্ট যা যা বলেছে সবই হয়ত দেবে বা কিছু কন্ডিশন ফুলফিল করলে পাওয়া যাবে এরকম কন্ডিশন রেখে তারপর দেবে। সেটা গুরুত্বপূর্ণ কিছু না।  গুরুত্বপূর্ণ যেটা সেটা হল, আপনাকে একটা দামী প্যাকেজ সাজেস্ট করা হবে, বছরে এত বার এত এত জায়গায় ফ্রিতে বা নামমাত্র টাকায় ঘোরা যাবে। কলটা ভালো করে শুনলে বুঝবেন, আমার স্ত্রীকে আনার জন্য জোর দেওয়া হচ্ছে। সাধারণত পুরুষরা কাজের জন্য এদিক ওদিক গিয়ে থাকেন, কিন্তু মহিলারা, to be specific , হাউজ ওয়াইফরা সাধারণত বাড়িতে থাকেন, এবং নিজেকে ডিপ্রাইভড মনে করেন। তো, ফার্স্ট লেভেলে স্বপ্ন দেখানো হয়। বছরে এত বার এই এই জায়গায় যেতে পারবেন - গোয়া , কাশ্মীর , কেরালা , আন্দামান , হিমাচল এরকম। এবার আপনি উঠে আসতে চাইলে বলবে দাঁড়ান সিনিয়রকে ডাকি।  অন্য লোকটা এসে ক্যাট ক্যাট করে কথা বলবে -অল্প বলবে ,বেশি পাত্তা দেবে না।  কিছুটা কমাবে।  তারপরেও কনভিন্সড না হলে সে তার জুনিয়রকে বলবে - কেন এসব গরিব লোকের পিছনে টাইম ওয়েস্ট করছ। এবং সে পাত্তা না দিয়ে চলে যাবে। আপনার ইগো হার্ট হবে। আপনি হয়ত আপনার দরকার না থাকলেও ওদের প্যাকেজটা নেবেন। আর এর পরেও নিতে না চাইলে প্রাইস কিছু কমিয়ে নতুন প্যাকেজ দেওয়া হবে - এর পর আপনি হয়ত নেবেন বা না নিয়ে বেরিয়ে আসবেন।  আমি কল চলাকালীন এই ম্যাজিশিয়ান হলিডেজ বলে গুগল করে কিছু পেলাম না।  একটা কাস্টমার ফেসিং কম্পানির ওয়েবসাইট নেই, এটা হয়না। তাই চাপ নেই নি।  এমনি ও আমার ঘুরতে যাওয়া হুট করে ঠিক হয়।  লাস্ট কয়েক বছরে যে কবারই বেড়িয়েছি, সব লাস্ট মোমেন্টে প্ল্যান করা , হার্ডলি দু সপ্তা আগে। ওয়ার্ল্ড ওয়াইড ম্যারিয়ট, ডিজনি এরা এই ইন্ডাস্ট্রির বড় নাম , কিন্তু তাদের রেগুলেশন অনেক স্ট্রং। এখানকার মতন মিসসেলিং করার চান্স কম থাকে।  আর আপনার ইনফর্মেশন কিভাবে বের হয়ে যায় দেখলেন ? ওটা নিয়ে অন্য একদিন বসব।  এপিসোডটা ভালো মন্দ যাই লাগুক, আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে জানাতে ভুলবেন না, স্পটিফাই বা ইউটিউবে শুনলে সেখানেও কমেন্ট করতে পারেন। আর যদি মনে হয়, বন্ধু বান্ধব , আত্মীয় স্বজনকে এই এপিসোড বা পডকাস্ট শোনালে  উপকার হবে, তাহলে তাদের সাথে লিংক শেয়ার করতে ভুলবেন না। আর ফলো , সাবস্ক্রাইব এগুলো করবেন , নাহলে নতুন নতুন টপিকে কথা বলার উৎসাহ পাব না।   ভালো থাকবেন, কথা হবে শিগগিরই। আজ উঠি , টাটা।

    10 min
  3. Holi Fraud : Baap of all episodes

    03/16/2023

    Holi Fraud : Baap of all episodes

    নামমাত্র খরচেই হোলি পার্টি।  লিঙ্ক খুলতেই উধাও টাকা। খবরের কাগজের শিরোনাম এটাই। খবরটা আমার চোখ এড়িয়ে গেছিল, whatsapp পাঠিয়ে আমার কলিগ, সুরভী জানতে চাইল, ডিজিটাল সেফটিতে এটা নিয়ে আলোচনা করা যায় কি না। খবরটা পড়লাম ভালো করে। এপিসোড করা যায় অবশ্যই। করব বলেই ঠিক করেছিলাম ,কিন্তু করা হল না।  ওদিকে দোলও চলে গেল , তাই ভাবলাম একবার ছোট করে পুরোটা বলা যাক , এবং এই একটা এপিসোড - একটা সামারি এপিসোড হয়ে থাকুক।   যারা digital safetyর আগের কোনো এপিসোড শোনেননি, তারা জাস্ট একটা এপিসোড শুনে মোটামুটি আইডিয়া করতে পারবেন পুরো ব্যাপারটা নিয়ে। ক্রিসমাসের সময় আমার আর এক কলিগ, শুভজিৎ পড়েছিল ফ্রডদের পাল্লায়, সেক্ষেত্রে বো ব্যারাকস এর এক নামী কেক বেকারের নাম করে ফ্রড হচ্ছিল। আমার বিশ্বাস ভ্যালেন্টাইন্স ডের সময়েও কিছু না কিছু করে থাকবে এরকম। পরেও হয়ত পয়লা বৈশাখ, ঈদ বা এরম কোন উৎসবের নাম করে ফ্রড হবে । তাই উৎসব টা মুখ্য নয়। টেকনিকগুলো বোঝাই মেন জিনিস। সেসব নিয়েই,  আমি সৃজন, ডিজিটাল সেফটিতে, আপনার সাথে আড্ডা দেব আজ।  এক মিনিট দাঁড়ান, চা টা বলি । এই কালীদা, দুটো চা। হ্যাঁ, যেকথা বলছিলাম। কি কি ভাবে ফ্রড গুলো করা হয় - পরিচয় চুরি - Identity Theft বা পরিচয় চুরি , এই দিয়েই ডিজিটাল সেফটি , এই পডকাস্ট শুরু হয়েছিল। আপনার বিশ্বাস অর্জনের জন্য, আপনার চেনা কারো কাছ থেকে যদি হোলি খেলার বা নিউ ইয়ার পার্টি করার ইনভিটেশান আসে , আপনার বিশ্বাস জন্মাতে বাধ্য। উল্টো দিকে, আপনি অসতর্ক থাকলে, আপনার সারল্যের সুযোগে আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, বা আপনার নকল প্রোফাইল বানিয়ে , আপনার পরিচয় ব্যবহার করে ফ্রড হওয়া আশ্চর্যের কিছু না  ফিশিং - ফ্রড করার সহজতম এবং সব থেকে প্রচলিত পদ্ধতি। ইমেলে লোভনীয় অফার আর সাথে একটা লিঙ্ক। ক্লিক করলেই টাকা গায়েব হয়ত হবে না, তবে ক্লিক করে কোন ডিটেল দিলে, সেটার সাহায্যে কিছু হওয়া আশ্চর্যের না  ভিসিং আর স্মিশিং - ফোন করে “হাম ব্যাঙ্ক ম্যানেজার বোল রাহা হ্যায়” বলে কার্ড নাম্বার , সিভিভি এসব যে চাওয়ায় হয়, সেটা ভিসিং বা  ভয়েস ফিশিং। একই রকম ভাবে SMS পাঠিয়ে যে ফিশিং করা হয় সেটা স্মিশিং। অনেক লোকের টাকা খোয়া যায়।  অনলাইন কেনাবেচার ওয়েবসাইট - বাড়ি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন বা পুরোনো জিনিস বেচার বিজ্ঞাপন দেওয়া হয় যে সব সাইটে, চোরেরা ওৎ পেতে থাকে সেখানে। আপনি বিজ্ঞাপন দিলেই এমন কাস্টমার হিসাবে ফোন আসবে যেটা too good to be true . আর সেই ফাঁদে পা দিলেই, এক্যাউন্ট থেকে টাকা ভ্যানিশ।   উল্টো পাল্টা জায়গা থেকে ডাউনলোড করা মোবাইল app - মোবাইলে আপনি সরাসরি APK ডাউনলোড করে app ইনস্টল করেন ? খুব সাবধান। প্লে স্টোরে যখন app থাকে, সেটা অনেকগুলো সিকিউরিটি চেক পেরিয়ে আপনার কাছে আসে।  কিন্তু সরাসরি apk নামালে সেটা হয় না। তাই ওটা না করাই ভালো  স্কিমিং -স্কিমিং বা কার্ড ক্লোনিং।  তবে এটা অনেক অনেক কমেছে ২০২০ র ডিসেম্বরের পর থেকে। RBI এর নিয়মের ফলে বাধ্যতামূলক হয়েছে চিপ বেসড কার্ড এবং ATM এ EMV কার্ড এর চিপ থেকে ডেটা পড়ার বাধ্যবাধকতা চালু হওয়ার পর। তবে আবার কোনো দিন স্কিমিং ফিরে আসবে না, এমন কোনো গ্যারান্টি তো নেই। তাই নিয়মিত পিনটা পাল্টাতে ভুলবেন না।  রিমোট স্ক্রিন শেয়ারিং app - টিমভিউয়ার আর এনিডেস্ক - এই দুটো aap এর নাম মনে রাখুন ,  কুইক সাপোর্ট বলে ইনস্টল করানো হয়, এটা ইনস্টল করে otp দিলে আপনার ফোনের সব কিছু সাইবার চোরেরা দেখতে পাবে। তাই আপনার যদি যথেষ্ট পরিমান টেকনিক্যাল নলেজ না থাকে, তাহলে ভুল করেও এই app ইন্সটল করবেন না  সিম ক্লোনিং বা সিম সোয়াপ - এর আগে যেগুলো বললাম, তার কোন একটা টেকনিক ব্যবহার করে ডুপ্লিকেট সিম নেয় চোরেরা । আর মোবাইল নম্বর হাতে পেয়ে গেলে, ফ্রড করা অনেক সহজ হয়ে যায় সার্চ ইঞ্জিন - একটা ছোট্ট জোক শোনাই - কোন কিছু লুকিয়ে রাখার বেস্ট জায়গা হচ্ছে গুগল সার্চের সেকেন্ড পেজ । আমরা সার্চ ইঞ্জিনের প্রথম কয়েকটা রেজাল্টকে এত বিশ্বাস করি , যে পরের গুলোর দিকে ফিরেও দেখি না। এর সুযোগ নেয় জালিয়াত গুলো । কাস্টমার কেয়ারের ফোন নাম্বার হিসাবে নিজেদের নাম্বার দিয়ে রাখে বিভিন্ন সাইটে । কেউ গুগল করে সেই সাইটে গিয়ে ওই নাম্বার দেখে ফোন করলে, তার মগজ ধোলাই করে মুরগী করা জাস্ট ম্যাটার অফ টাইম । QR কোড - চার নাম্বার পয়েন্ট আর এই শেষ পয়েন্ট একে অন্যকে কমপ্লিমেন্ট করে। শুধু QR Code নিয়ে, স্পেশালি UPI QR নিয়ে আস্ত একটা এপিসোড আছে। সম্ভব হলে শুনবেন। Whatsapp এ কেউ কিউ আর পাঠালে, খুব সিওর না হলে এড়িয়ে চলবেন।  আর টাকা নেওয়ার জন্য UPI PIN দিতে হয় না, এটা মাথায় রাখবেন , ব্যাস।  এই একটা এপিসোডে আগের সব এপিসোডের পডকাস্টের সামারি হয়ে গেল কিন্তু। এটাতে যা বললাম , মোটামুটি এটুকু মাথায় রাখলেই ফ্রড এড়ানো সহজ হবে।

    7 min

About

In this award-winning podcast (Esho Podcast Shikhi , conducted by Spotify,Patra Bharati), Digital Safety, I Srijan Kundu, discuss how you may safeguard yourself, your bank account, social media profiles etc. After a successful Season 1, in Season 2, I am discussing the latest digital innovations and many more relevant topics. I hope you are listening to it for your own safety. This podcast is available on Spotify, Google Podcast, Apple Podcast, Audible, Amazon Prime Music and many more audio platform. You might be able to avoid many dangers if you follow the podcast. Don’t miss it. Stay Safe