Roll Sound: Goppo (Bengali Audio Stories)

Samman Roy

🎙️ ~~Roll Sound: Goppo~~ বাংলা ভাষায় রহস্য, ভৌতিক, গোয়েন্দা ও মনস্তাত্ত্বিক গল্পের এক অনন্য অডিও যাত্রা। এখানে আপনি শুনতে পাবেন দেশি-বিদেশি ক্লাসিক সাহিত্য থেকে অনুপ্রাণিত কাহিনি, পাশাপাশি আমাদের নিজস্ব Roll Sound Original গল্প—যেখানে বাস্তব, ইতিহাস আর কল্পনা মিশে তৈরি হয় এক নতুন অভিজ্ঞতা। শার্লক হোমস থেকে মিস মার্পল, জয়ন্ত–মানিক থেকে শুরু করে অজানা অরণ্যের অদ্ভুত গল্প—প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি আপনাকে এমন এক জগতে নিয়ে যেতে, যেখানে শব্দই হয়ে ওঠে দৃশ্য, আর কল্পনাই সবচেয়ে বড় পর্দা। 🎧 হেডফোন পরে শুনুন, আর ডুবে যান গল্পের ভেতরে। নিয়মিত নতুন এপিসোডের জন্য "Roll Sound: Goppo"!!

  1. 1d ago

    ডাইওনিসিয়াসের মুদ্রা (THE COIN OF DIONYSIUS)।Blind Sherlock | Ernest Bramah | Max Carrados - Detective Audio Story

    🔎 Roll Sound: গপ্পো-তে শুরু হচ্ছে আরও এক কিংবদন্তি গোয়েন্দার যাত্রা—Max Carrados। আর তাঁর প্রথম রহস্যই আমাদের আজকের গল্প, “The Coin of Dionysius”, Ernest Bramah-এর কালজয়ী গোয়েন্দা গল্প। একটি প্রাচীন সিসিলিয়ান মুদ্রা। দেখতে নিখুঁত—কিন্তু সেটি কি সত্যিই আসল? নাকি অসাধারণ দক্ষতায় তৈরি করা একটি জাল? Ernest Bramah-এর এই অনন্য গোয়েন্দা চরিত্র প্রথম আত্মপ্রকাশ করেন এই গল্পেই। “The Coin of Dionysius” প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ আগস্ট ১৯১৩-এ The News of the World-এ, তখন গল্পটির নাম ছিল “The Master Coiner Unmasked”। পরে ১৯১৪ সালে Max Carrados সংকলনের প্রথম গল্প হিসেবে এটি প্রকাশিত হয়। এই গল্পে প্রথমবারের মতো আমরা পরিচিত হই Max Carrados-এর সঙ্গে, তাঁর সহকারী Parkinson এবং private inquiry agent Louis Carlyle-এর সঙ্গেও। 🎧 শুনুন Roll Sound: গপ্পো-র প্রথম Max Carrados রহস্য — “The Coin of Dionysius”। মূল গল্প: Ernest Bramah বাংলা রূপান্তর ও উপস্থাপনা: সম্মান রায় কণ্ঠ - সম্মান রায়, অর্পিতা দে, কুমার সৌরভ, রুবান শব্দগ্রহণ - স্বয়ং ও অরিজিত শব্দ পরিকল্পনা - সম্মান রায় সমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে, সম্মান রায় সম্পাদনা ও পোস্টার ডিজাইন - সম্মান রায় নতুন বাংলা রহস্য, detective এবং horror audio story-এর জন্য Roll Sound: গপ্পো-র সঙ্গে থাকুন। #MaxCarrados #TheCoinOfDionysius #ErnestBramah #BanglaDetectiveStory #BanglaAudioStory #DetectiveStory #MysteryStory #RollSoundGoppo

    ডাইওনিসিয়াসের মুদ্রা (THE COIN OF DIONYSIUS)।Blind Sherlock | Ernest Bramah | Max Carrados - Detective Audio Story
  2. Aug 11

    রাজাবাহাদুরের রঙ্গমঞ্চ | পরিত্যক্ত রাজবাড়ির ভয়ংকর রহস্য | Bangla Horror Story | ফণীন্দ্রনাথ পাল

    🎭 রাজাবাহাদুরের রঙ্গমঞ্চ | ফণীন্দ্রনাথ পালের ভৌতিক গল্প একটি পুরনো রাজবাড়ি। তারই অন্তরে এক পরিত্যক্ত রঙ্গমঞ্চ—যেখানে একসময় জমত গান, নাটক আর উৎসবের আসর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মঞ্চে নেমে এসেছে নীরবতা। তবু কি সত্যিই সবকিছু থেমে গেছে? ফণীন্দ্রনাথ পালের “রাজাবাহাদুরের রঙ্গমঞ্চ” আমাদের নিয়ে যায় পুরনো রাজবাড়ি, লোকবিশ্বাস, অন্ধকার অতীত এবং অলৌকিক আতঙ্কে ভরা এক জগতে। গল্পের আবহে যেমন রয়েছে পুরনো বাংলার গন্ধ, তেমনই রয়েছে ক্রমশ ঘনীভূত হওয়া এক অস্বস্তিকর রহস্য। 🎧 আলোটা একটু কমিয়ে দিন, হেডফোন পরে নিন।আর শুনতে থাকুন—রাজাবাহাদুরের সেই রঙ্গমঞ্চে আসলে কী ঘটে? কণ্ঠ - সম্মান, অভিষেক, কুমার সৌরভ, অর্পিতা, স্নিগ্ধা, রুবান শব্দগ্রহণ - স্বয়ং শব্দ পরিকল্পনা - নভোনীল ভট্টাচার্য সম্পাদনা ও পোস্টার - সম্মান রায় সমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে ও সম্মান রায় নতুন বাংলা রহস্য, ভৌতিক ও অডিও গল্পের জন্য Roll Sound: গপ্পো-র সঙ্গে থাকুন। #রাজাবাহাদুরেররঙ্গমঞ্চ #ফণীন্দ্রনাথপাল #BanglaHorrorStory #BengaliHorror #BhuterGolpo #BanglaAudioStory #BanglaGhostStory #RollSoundGoppo

    রাজাবাহাদুরের রঙ্গমঞ্চ | পরিত্যক্ত রাজবাড়ির ভয়ংকর রহস্য | Bangla Horror Story | ফণীন্দ্রনাথ পাল
  3. Aug 5

    হলুদ পোড়ালেই কি বেরিয়ে আসে ভূত? | হলুদ পোড়া (Holud Pora) | মানিক বন্দ্যোপাধ্যায় | গ্রাম বাংলার ভূতের গল

    হলুদ পোড়া | মানিক বন্দ্যোপাধ্যায় | Bangla Horror Audio Storyবাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় মানেই মানুষের মন, সমাজ এবং জীবনের অন্ধকার দিকগুলির এক নির্মোহ অনুসন্ধান। কিন্তু তাঁর কলম যখন ছুঁয়ে যায় গ্রামবাংলার কুসংস্কার, অজানা আতঙ্ক আর অলৌকিক বিশ্বাসের জগৎ—তখন সেই পরিচিত বাস্তবতাই হয়ে ওঠে আরও অস্বস্তিকর।Roll Sound: গপ্পো-র এবারের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক গল্প “হলুদ পোড়া”।গ্রামবাংলার এক রহস্যময় পরিবেশ—যেখানে অসুখ-বিসুখ কিংবা অস্বাভাবিক ঘটনার ব্যাখ্যা খুঁজতে যুক্তির পাশাপাশি মানুষ বিশ্বাস করে ঝাড়ফুঁক, তুকতাক আর ওঝা-গুণিনের ক্ষমতায়। কিন্তু যখন সেই বিশ্বাস আর বাস্তবের সীমারেখা ক্রমশ ঝাপসা হয়ে আসে, তখন প্রশ্ন জাগে—ভয়টা আসলে কোথায়? অশরীরীর উপস্থিতিতে, নাকি মানুষের নিজের মনের গভীরে?🎧 আলোটা একটু কমিয়ে দিন, হেডফোন পরে নিন—আর প্রবেশ করুন মানিক বন্দ্যোপাধ্যায়ের নির্মিত এক অস্বস্তিকর, রহস্যময় জগতে।কণ্ঠ - অর্পিতা, সম্মান, অভিষেক, সৌরভ, নবনীতা, কেয়া শব্দগ্রহণ - স্বয়ং শব্দ পরিকল্পনা - নভোনীল ভট্টাচার্য সম্পাদনা ও পোস্টার - সম্মান রায় সমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে ও সম্মান রায়ভিডিওটি ভালো লাগলে Like, Comment, Share & Follow করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে নতুন রহস্য ও ভৌতিক গল্প শুনতে সঙ্গে থাকুন।#হলুদপোড়া #ManikBandyopadhyay #BanglaHorrorStory #BhuterGolpo #BanglaAudioStory #BengaliHorror #RollSoundGoppo

    হলুদ পোড়ালেই কি বেরিয়ে আসে ভূত? | হলুদ পোড়া (Holud Pora) | মানিক বন্দ্যোপাধ্যায় | গ্রাম বাংলার ভূতের গল
  4. Jul 29

    মৃত্যুর তিন হাতিয়ার ( The Three Tools of Death) | Father Brown Detective Series | G.K. Chesterton | বাংলা গোয়েন্দা গল্প #suspense

    🔎 📖 G. K. Chesterton-এর কালজয়ী Father Brown রহস্য "The Three Tools of Death" অবলম্বনে "মৃত্যুর তিন হাতিয়ার" G. K. Chesterton-এর সৃষ্ট Father Brown গোয়েন্দা সাহিত্যের এক অনন্য চরিত্র। তাঁর কাছে রহস্য সমাধানের মূল চাবিকাঠি শুধু বস্তুগত প্রমাণ নয়, মানুষের মন, অপরাধবোধ, অহংকার এবং নৈতিক দুর্বলতা। তাই তিনি অনেক সময় এমন সত্য দেখতে পান, যা অন্যদের চোখ এড়িয়ে যায়। আজকের পর্ব "মৃত্যুর তিন হাতিয়ার"-এ রয়েছে রহস্য, মনস্তত্ত্ব, সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং এক চমকপ্রদ সমাপ্তি—যা Father Brown-কে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আপনি যদি শার্লক হোমস, ড. থর্নডাইক, হারকিউল পোয়ারো, ব্যোমকেশ বা ফেলুদার গল্প উপভোগ করেন, তবে Father Brown-এর এই ক্লাসিক রহস্যকাহিনি আপনারও অবশ্যই ভালো লাগবে। মূল গল্প: G. K. Chesterton বাংলা রূপান্তর ও উপস্থাপনা: সম্মান রায় কণ্ঠ - অভিষেক ভৌমিক, সম্মান রায়, অর্পিতা দে, কুমার সৌরভ, দেবারঘ্য শব্দগ্রহণ - স্বয়ং শব্দ পরিকল্পনা - সম্মান রায় সমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে, সম্মান রায় সহকারী পরিচালনা - অভিষেক ভৌমিক সম্পাদনা ও পোস্টার ডিজাইন - সম্মান রায় ভিডিওটি ভালো লাগলে Hype, Share এবং Subscribe করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে নতুন বাংলা অডিও গল্প শুনতে সঙ্গে থাকুন Roll Sound: Goppo-র সঙ্গে। #FatherBrown #GKChesterton #ThreeToolsOfDeath #BanglaDetectiveStory #BanglaAudioStory #MysteryStory #RollSoundGoppo

    মৃত্যুর তিন হাতিয়ার ( The Three Tools of Death) | Father Brown Detective Series | G.K. Chesterton | বাংলা গোয়েন্দা গল্প #suspense
  5. Jul 22

    গ্রামবাংলার ভূতের গল্প - কিন্তু ভয়ের চেয়ে হাসিই বেশি! | রামাই ভূত | Tarashankar Bandyopadhyay | Bangla Audio Story | Comedy Horror #sundaysuspens

    বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শুধু গ্রামবাংলার জীবন, মানুষ ও সমাজকেই অমর করে তোলেননি, তাঁর লেখায় সমান দক্ষতায় উঠে এসেছে লোকবিশ্বাস, কৌতুক এবং অলৌকিকতার অনন্য মিশেল। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে Roll Sound: Goppo নিয়ে এসেছে তাঁর জনপ্রিয় হাস্যরসাত্মক ভৌতিক গল্প "রামাই ভূত"। উনবিংশ শতাব্দীর গ্রামবাংলা। চারদিকে ভূত-প্রেত, ওঝা-গুণিন আর নানা অলৌকিক কাহিনির রমরমা। সেই পরিবেশেই জন্ম নেয় এমন এক গল্প, যেখানে ভয়ের চেয়ে হাসির রেশই বেশি, আর কুসংস্কার ও মানব-স্বভাবের বিচিত্র দিকগুলি ফুটে ওঠে এক অনবদ্য ব্যঙ্গরসের মাধ্যমে। কণ্ঠ - সম্মান রায়, অর্পিতা দে, অনামিকা, কুমার সৌরভ, অভিষেক ভৌমিক শব্দগ্রহণ - স্বয়ং শব্দ পরিকল্পনা - নভোনীল ভট্টাচার্য সমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে, সম্মান রায় সম্পাদনা ও পোস্টার ডিজাইন - সম্মান রায় 🎧 হেডফোন পরে শুনুন, আর ফিরে যান উনবিংশ শতাব্দীর বাংলার এক মজার, রহস্যময় এবং প্রাণবন্ত জগতে। ভিডিওটি ভালো লাগলে Like, Share এবং Subscribe করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে নতুন বাংলা অডিও গল্প শুনতে সঙ্গে থাকুন। হেডফোন পরে শুনুন, অন্য এক জগতকে অনুভব করুন। #RamaiBhut #TarashankarBandyopadhyay #BanglaHorror #ComedyHorror #BanglaAudioStory #BhuterGolpo #BengaliLiterature #RollSoundGoppo

    গ্রামবাংলার ভূতের গল্প - কিন্তু ভয়ের চেয়ে হাসিই বেশি! | রামাই ভূত | Tarashankar Bandyopadhyay | Bangla Audio Story | Comedy Horror #sundaysuspens
  6. Jul 8

    যে সরাইখানায় একবার উঠলে আর ফেরা যেত না... | The Inn | Guy Preston | বিদেশী ভৌতিক গল্প | অনুবাদ গল্প | SUNDAY SUSPENSE | Bengali Horror Aud

    🏚️ The Inn✍️ Guy Preston🎙️ Presented by Roll Sound: Goppo একটি দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রার শেষে একজন পথিক আশ্রয় খুঁজে পায় এক নির্জন সরাইখানায়। বাইরে অন্ধকার নেমেছে, চারপাশে জনমানবহীন পথ, আর সামনে দাঁড়িয়ে আছে সেই পুরনো সরাইখানা—যেন ক্লান্ত ভ্রমণকারীদের জন্য এক নিরাপদ আশ্রয়। কিন্তু সব আশ্রয় কি সত্যিই নিরাপদ? ব্রিটিশ ভৌতিক গল্পকার Guy Preston তাঁর সংক্ষিপ্ত অথচ শিহরণ জাগানো গল্প "The Inn"-এ সৃষ্টি করেছেন এক অস্বস্তিকর আবহ, যেখানে সাধারণের আড়ালে লুকিয়ে থাকে অজানা আতঙ্ক। গল্পটি ধীরে ধীরে আপনাকে নিয়ে যাবে রহস্য, নিঃসঙ্গতা এবং অতিপ্রাকৃতের এক অন্ধকার জগতে, যেখানে প্রতিটি মুহূর্তে বাড়তে থাকে অস্বস্তি। কণ্ঠ - সম্মান, অর্পিতা, সৌম্য, অয়ন শব্দগ্রহণ - স্বয়ং সমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে, সম্মান রায় শব্দ পরিকল্পনা, সম্পাদনা ও পোস্টার ডিজাইন - সম্মান রায় 🎧 হেডফোন পরে শুনুন, অন্য এক জগতকে অনুভব করুন। #TheInn #GuyPreston #BanglaHorror #GhostStory #HorrorAudiobook #BanglaAudioStory #RollSoundGoppo

    যে সরাইখানায় একবার উঠলে আর ফেরা যেত না... | The Inn | Guy Preston | বিদেশী ভৌতিক গল্প | অনুবাদ গল্প | SUNDAY SUSPENSE | Bengali Horror Aud
  7. Jul 1

    HASHI (হাসি) | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | গভীর রাতের নিস্তব্ধ জঙ্গলে শোনা গেল কার অট্টহাসি? | গ্রামব

    🎙️ Roll Sound: Goppo Presents 📜 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক কাহিনি অবলম্বনে “হাসি”বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর স্বভাবসিদ্ধ আবহ নির্মাণের দক্ষতায় রচনা করেছেন “হাসি”—এক শিহরণ জাগানো ভৌতিক কাহিনি। সুন্দরবনের নিঃসঙ্গ জলাভূমির বুক চিরে ভেসে আসে এক অস্বাভাবিক হাসির শব্দ। কিন্তু সেই হাসি কার? মানুষ, নাকি অন্য কেউ? 🎧 হেডফোন পরে শুনুন—কারণ আজকের গল্পে সুন্দরবনের অন্ধকারের সঙ্গে মিশে আছে এমন এক হাসি, যা হয়তো গল্প শেষ হওয়ার পরও আপনার কানে বাজতে থাকবে। কণ্ঠ - সম্মান, অর্পিতা, সৌরভ, অভিষেক শব্দগ্রহণ - স্বয়ং সমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে, সম্মান রায় শব্দ পরিকল্পনা, সম্পাদনা ও পোস্টার ডিজাইন - সম্মান রায় ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।আরও সাহিত্যভিত্তিক, রহস্যময় ও ভৌতিক অডিও গল্পের জন্য সঙ্গে থাকুন Roll Sound: Goppo–র সঙ্গে। #Hashi #BibhutibhushanBandyopadhyay #BanglaHorror #BhuterGolpo #BanglaAudioStory #RollSoundGoppo

    HASHI (হাসি) | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | গভীর রাতের নিস্তব্ধ জঙ্গলে শোনা গেল কার অট্টহাসি? | গ্রামব
  8. Jun 26

    নিশীথ রাক্ষসীর কাহিনী - বঙ্কিমচন্দ্রের লেখা একমাত্র ভৌতিক গল্প | Roll Sound Originals | সম্মান রায় #SundaySuspense #ClassicBengal

    🎙️ Roll Sound: Goppo Presents📜 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসমাপ্ত ভৌতিক গল্প অবলম্বনে “নিশীথ রাক্ষসীর কাহিনী”বাংলা গদ্য সাহিত্যের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী উপন্যাস ও গল্প। কিন্তু খুব কম পাঠকই জানেন যে তিনি একটি ভৌতিক গল্পও লিখেছিলেন—“নিশীথ রাক্ষসীর কাহিনি”। আরও আশ্চর্যের বিষয়, এই গল্পটি অসমাপ্ত অবস্থাতেই থেকে যায়।বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে Roll Sound: Goppo নিয়ে এসেছে এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য। মূল গল্পের আবহ, চরিত্র ও রহস্যকে অক্ষুণ্ণ রেখে আমরা আমাদের নিজস্ব কল্পনা ও ব্যাখ্যায় সম্পূর্ণ করেছি এই অসমাপ্ত কাহিনিকে। এটি কোনও প্রামাণ্য সমাপ্তি নয়, বরং বঙ্কিমচন্দ্রের সৃষ্ট জগতের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা থেকে নির্মিত এক সৃজনশীল পুনর্কল্পনা।🎧 হেডফোন পরে শুনুন—কারণ আজকের গল্পে শুধু ভয় নয়, রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের এক অসমাপ্ত অধ্যায়কে নতুনভাবে আবিষ্কারের রোমাঞ্চ।কণ্ঠ - সম্মান, অর্পিতা, সৈকত, অনামিকামূল রচনা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ; অভিযোজন- সম্মান রায় শব্দগ্রহণ - স্বয়ংশব্দ পরিকল্পনা - নভোনীল ভট্টাচার্যসমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে, সম্মান রায়সম্পাদনা ও পোস্টার ডিজাইন - সম্মান রায়ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।আরও সাহিত্যভিত্তিক, রহস্যময় ও ভৌতিক অডিও গল্পের জন্য সঙ্গে থাকুন Roll Sound: Goppo–র সঙ্গে।#bankimchandrachattopadhyay #NishithRakkhoshirKahini #banglahorror #banglaaudiostory #RollSoundOriginal #rollsoundgoppo

    নিশীথ রাক্ষসীর কাহিনী - বঙ্কিমচন্দ্রের লেখা একমাত্র ভৌতিক গল্প | Roll Sound Originals | সম্মান রায় #SundaySuspense #ClassicBengal

Trailers

About

🎙️ ~~Roll Sound: Goppo~~ বাংলা ভাষায় রহস্য, ভৌতিক, গোয়েন্দা ও মনস্তাত্ত্বিক গল্পের এক অনন্য অডিও যাত্রা। এখানে আপনি শুনতে পাবেন দেশি-বিদেশি ক্লাসিক সাহিত্য থেকে অনুপ্রাণিত কাহিনি, পাশাপাশি আমাদের নিজস্ব Roll Sound Original গল্প—যেখানে বাস্তব, ইতিহাস আর কল্পনা মিশে তৈরি হয় এক নতুন অভিজ্ঞতা। শার্লক হোমস থেকে মিস মার্পল, জয়ন্ত–মানিক থেকে শুরু করে অজানা অরণ্যের অদ্ভুত গল্প—প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি আপনাকে এমন এক জগতে নিয়ে যেতে, যেখানে শব্দই হয়ে ওঠে দৃশ্য, আর কল্পনাই সবচেয়ে বড় পর্দা। 🎧 হেডফোন পরে শুনুন, আর ডুবে যান গল্পের ভেতরে। নিয়মিত নতুন এপিসোডের জন্য "Roll Sound: Goppo"!!