লোকফোক

Subrata Ghosh

লোকফোক পডকাস্ট স্টেশনে কথা হবে নির্দিষ্ট বিষয়ে। বিষয় হিসেবে আমরা বেছে নিয়েছি ব্রত, পার্বণ, কৃষিকাজ, আঞ্চলিক ইতিহাস, ভূগোল, ক্ষেত্রসমীক্ষা, বাংলার নানান আঙ্গিকের গান থেকে শুরু করে বিশিষ্ট লোকশিল্পীর সাক্ষাৎকার, লেখকের সাথে আড্ডা, লোকফোক বিষয়ে নতুন বইপত্রের খোঁজ খবর ইত্যাদি। নির্দিষ্ট বিষয়গুলিতে যারা দীর্ঘদিন কাজ করেছেন এবং এখনও কাজ করে চলেছেন আমরা তাদের কথা শুনব। আমরা স্ক্রোল করে এগিয়ে চলায় বিশ্বাস করি না। থমকে দাঁড়াতে চাই বিষয়ের সামনে,মন দিয়ে শুনতে চাই। তাই আজই শুনুন এখনি শুনুন বলব না। যখন সময় হবে তখন শুনুন। যোগাযোগ filmcamera.ghosh@gmail.com

  1. 04/23/2022

    S2EP3 বর্ধমান

    এই পর্বের অতিথি বিশিষ্ট গবেষক অধ্যাপক সর্বজিৎ যশ। দীর্ঘ পঁচিশ বছর বর্ধমান শহর ও জেলা বিষয়ে তিনি গবেষণা করছেন। কেমন করে গড়ে উঠল বর্ধমান শহর, প্রথমে এই শহর কোথায় গড়ে উঠেছিল, আজকের বর্ধমান শহর গড়ে উঠল কেমন করে, বর্ধমানের রাজ পরিবারের অতীত ইতিহাস কী, কেমন করে বর্ধমানের রাজা বর্গী আক্রমন থেকে বর্ধমানকে রক্ষা করেছিলেন, শের আফগান কে, তাঁর প্রকৃত পরিচয় কি, জাল প্রতাপচাঁদের কাহিনী কতটা সত্যি, স্বাধীনতার পরে বর্ধমান রাজপরিবারের পরিণতি কী হয়েছিল...  ইত্যাদি নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি এই পর্বে। শেষে আছে বর্ধমান ভ্রমণের নির্দেশ। নিজের ইচ্ছেমত সময়ে শুনুন, প্রয়োজনে ডাউনলোড করে রাখুন।

    1h 10m
  2. EP 19 ভেষজ

    01/20/2021

    EP 19 ভেষজ

    ভেষজ চিকিৎসা পদ্ধতি আজকের নয়। গাছ গাছড়া থেকে তৈরি ঔষধেই মানুষ প্রজন্মের পর প্রজন্ম সুস্থ জীবন যাপন করেছেন। আধুনিক চিকিৎসার ঠ্যালায় কবিরাজরা আজ প্রায় হারিয়ে গেছেন গ্রাম বাংলা থেকে। এই এপিসোডের অতিথি সৌরেন্দু শেখর বিশ্বাস অমূল্য আগাছা সংগ্রহ করেই জীবন কাটিয়েছেন। প্রতিষ্ঠা করেছেন ‘স্নেহাঞ্জলি প্রাকৃতিক ভেষজ উদ্যান’। তাঁর কাছে আমরা শুনেছি এই উদ্যান তৈরির গল্প,শ্রীপতি কবিরাজের সান্নিধ্যে আসার গল্প, মহাশ্বেতা দেবীর বাড়িতে ভেষজ বাগান তৈরি করলেন কেমন করে, গাছের প্রতি কেমন করে তাঁর ভালোবাসা তৈরি হল। এরপর আমরা শুনেছি কোন গাছগুলি বাড়িতে টবেই বসাতে পারেন যে কেউ , একরত্তি শিশুর বুকে জমা কফের কষ্ট কেমন করে নিরাময় করা সম্ভব,  আদিবাসীরা কেমন করে লিভার সুস্থ রাখেন, ত্বকের হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফেরাবেন কেমন করে, বৃদ্ধ বয়সে ভুলে যাওয়ার মত রোগ থেকে মুক্তি পাবেন কেমন করে ... এমন অসংখ্য সমস্যার সমাধান যে ভেষজে লুকিয়ে আছে তা জানতে শুনুন আজকের এপিসোড।

    1h 3m
  3. EP 17 পটের গান

    01/11/2021

    EP 17 পটের গান

    পটের গান, পটচিত্র আর পটুয়া- এই নিয়েই এই পর্বের আলোচনা। শুরুতেই আছে যম পটের গান। এরপর পট ও পটুয়া গ্রন্থের লেখক ড. আদিত্য মুখোপাধ্যায় আমাদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। পটচিত্রের নবীন গবেষক কোথায় খুজবেন বাংলার বিভিন্ন জেলার পটগুলি, কেমন করে পিংলার পট বিশেষ আসন লাভ করল, কালীঘাটের পট কেমন করে জনপ্রিয় হল বা আজকে কে আঁকছেন এই ধারায়। এরপর আমরা শুনেছি শান্তনু পটুয়ায় গান। গবেষক সত্যশ্রী উকিল শুনিয়েছেন শান্তনু পটুয়ার সাথে তাঁর কাজের দিনগুলির কথা। জানিয়েছেন শান্তনু পটুয়ার নিজের হাতে লেখা ডায়েরির কথা। এরপর আমরা অরুণ পটুয়ার কাছে শুনেছি তাঁদের পারিবারিক ইতিহাস ও শৌচাগার পটের গান।

    1h 3m

About