Nusrat The Story Teller

Nusrat's Travel Vlog

মন ভালো নেই মহাদেব সাহা

Episodes

  1. 04/12/2023

    পূর্নজন্ম

    যদি পুরনো জন্ম বলে কিছু থেকে থাকতো, তবে আমি তোমায় অভিশাপ দিতাম তুমি আমি হয়ে জন্মাও। তোমায় ভালোবেসে এ বোকা হয়ে যাওয়া - আমার ভালোবাসার জন্য - দিশেহারা মানুষটা হয়ে জন্মাও। সে জন্মে তুমিও হারে হারে টের পাও আপন মানুষের কাছে আপন হতে না পারা কতটা যন্ত্রনার। তুমিও টের পাও - কয়েকশো কথার উত্তরে - ছোট ছোট মেসেজ গুলো দেখতে কেমন বিশ্রী লাগে। সেজন্মে তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে - অবহেলার স্বাদ কেমন? ছোটখাটো দুঃখগুলো - কেমন ভয়ংকর মনে হয়? বিশ্বাস করি না বলতে বলতেও অন্ধের মতো বিশ্বাসের কি দাম পেয়েছিলাম ঠকে গিয়ে? কারো সান্তনার বুক হতে চেয়ে কারো বিরক্তি হতে - কেমন লাগে? তুমিও বুঝো তখন করে। চোখের পানি না বুঝে কথার পর কথা দিয়ে - অপমান-অবজ্ঞা করলে কতটা খারাপ লাগে? তুমিও জানো তখন করে। লেখনি : সংগৃহীত। কন্ঠে : Nusrat the storyteller

  2. 10/28/2020

    ফেরীঅলা - হেলাল হাফিজ

    কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট ! লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট ‘মালটি-কালার’ কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট । ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট । প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার ভুল নেতাদের জনসভার হাইড্রোজনে দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট । দিনের কষ্ট রাতের কষ্ট পথের এবং পায়ের কষ্ট অসাধারণ করুণ চারু কষ্ট ফেরীঅলার কষ্ট কষ্ট নেবে কষ্ট । আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন আমার মত ক’জনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট ।

About

মন ভালো নেই মহাদেব সাহা