সত্যের সন্ধানে (Shotter Shondhane)

SSLive

ঐশী প্রতিশ্রুতি ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভসংবাদ অনুযায়ী শেষ যুগে আবির্ভূত মহাপুরুষের আগমন বার্তা এবং তাঁর সত্যতা বিশ্ববাসীর সামনে তুলে ধরার লক্ষ্যেই 'সত্যের সন্ধানে'র আয়োজন। মুক্তমন নিয়ে এই অনুষ্ঠানটি শুনলে সত্য আপনার সামনে দিবালোকের মত সুস্পষ্ট হয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আল্লাহ্ সবাইকে হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন। For more info: http://ahmadiyyabangla.org

  1. 11/06/2021

    সত্যের সন্ধানে (Shotter Shondhane) - ৩১শে অক্টোবর, ২০২১ইং-এ সম্প্রচারিত - ২৬৮তম অনুষ্ঠান

    0:00 - স্বাগত বক্তব্য 0:05:41 ১। ১,২৪,০০০ নবী রসূলদের মধ্যে কেবলমাত্র হযরত ঈসা (আ.) -কেই বিনা পিতায় জন্ম দেয়া হলো কেনো? 00:08:13 ২। হামামাতুল বুশরা পুস্তকের ২৭ নং পৃষ্ঠার বর্ননা অনুযায়ী হযরত ইমাম মাহ্দী (আ.) বলেছেন আল্লাহর অহী প্রাপ্ত হয়ে, কসম খেয়ে কোনো কথা বলা হলে তা অবশ্যই বাহ্যিকভাবে পূর্ণতা লাভ করবে। এর অর্থ কি? 00:18:01 ৩। হযরত মির্যা সাহেব নাকি তাঁর ওহী ও ইলহামকে পবিত্র কুরআনের চাইতেও (নাউযুবিল্লাহ্) বেশী মর্যাদা দিয়েছেন? 00:24:44 ৪। খাতামান্নাবিয়্যন সম্পর্কে আহমদীদের দৃষ্টিভঙ্গী অন্যান্যদের চাইতে ভিন্নতর কেনো? 00:25:15 ৫। উচ্চ স্বরে নামাজ পড়া কি সুুরা বনী ইসরাঈলের ১১১ নং আয়াতের পরিপন্থী নয়? 00:37:21 ৬। স্বপ্নে সুরা মুজাম্মেল অনুযায়ী তাহাজ্জুদের নামাজ পড়ার কথা বলা হয়েছে। এর তাত্পর্য কি? 00:37:45 ৭। হযরত মুহাম্মদ (সা.) ও হযরত ঈসা (আ.) এর মৃত্যুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে কেনো? 00:46:20 ৮। হযরত মুহাম্মদ (সা.) এর যুগের দাস প্রথা কি রহিত করা হয়েছে? 00:51:26 ৯। আহমদীরা কুরআনের ভিন্ন রকম অর্থ করেন কেনো? 00:53:40 ১০। হাদীস সমূহ রসূল (সা.) এর ইন্তেকালের কতো সময় পর লিপিবদ্ধ করা হয়? 0:56:32 ১১। ইমাম মাহ্দী (আ.) কি হেদায়াত নিয়ে এসেছেন? 0:56:48 ১২। হিজবুত তৌহিদ নামক সংগঠন কালেমার যে অর্থ করে তা কতোটা যথোপযুক্ত? 01:00:45 ১৩। নযম 01:04:50 ১৪। হযরত মির্যা সাহেব তাঁর এতো গুলো উপাধী কি এক জীবনেই পেয়েছেন? 1:10:40 ১৫। বয়াত গ্রহণের পর সর্বপ্রথম করনীয় কি? 01:12:52 ১৬। ইসলামে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়, তাহলে অমুসলিমদের ইসলামে আসতে বলা হয় কেনো? 01:18:45 ১৭। কিশতীয়ে নূহ্ পুস্তকের ১৫ নং পৃষ্ঠায় যে প্লেগের কথা বলা হয়েছে কুরআনের আলোকে তার ব্যাখ্যা কি? 01:23:40 ১৮। ইমাম মাহ্দী হবার দাবীদার কতোজন হবেন এবং তাদের অবস্থান কোথায়? 01:26:20 ১৯।  জরুরাতুল ইমাম পুস্তকের ৮ নং পৃষ্ঠার বর্ননা অনুযায়ী  "নারীরা ইলহাম প্রাপ্ত হবেন এবং নাবালকেরা ভবিষ্যৎবাণী করবে" এর ব্যাখ্যা কি? 01:32:18 ২০। বলা হয় দাজ্জাল মক্কায় প্রবেশ করতে পারবে না, অথচ দাজ্জালের সমস্ত ফিতনা সেখান উপস্থিত। এর ব্যাখ্যা কি? 01:35:50 ২১। ইয়াজুজ, মা'জুজ ও দাজ্জাল সম্পর্কে কুরআন কি বলে? 01:39:40 ২২। ইমাম মাহ্দীকে মানতে হবে কেনো? ওঁনাকে না মেনে মারা গেলে কি আমার জান্নাত পাবো না? 01:42:39 ২৩। ১৪ শত বছরের মধ্যে হযরত মির্যা সাহেবই কি একমাত্র যোগ্য ব্যক্তি ইমাম মাহ্দী হবার জন্য? রসূর (সা.) -এর সাহাবীদের মধ্যে কি কেউই ছিলেন না উম্মতি নবী হবার যোগ্য? 01:47:23 ২৪। কোনো ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম করার ক্ষেত্রে ইসলাম কি বলে? 01:53:17 ২৫। কাজী মোহাম্মদ ইয়ার সাহেবের লেখার বরাতে আপত্তি করা হয় যে হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.) -এর মর্যাদা নাকি (নাউযুবিল্লাহ্) হযরত মুহাম্মদ (সা.) এর চাইতে বড়? 01:55:19 ২৬। আহমদীয়া মুসলিম জামাতের ধর্মীয় বিশ্বাস কি?

  2. 11/06/2021

    সত্যের সন্ধানে (Shotter Shondhane) - ৩০শে অক্টোবর, ২০২১ইং-এ সম্প্রচারিত - ২৬৭তম অনুষ্ঠান

    0:00 - স্বাগত বক্তব্য 5:40 ১। হযরত মসীহ্‌ মওউদ (আ.) ও তাঁর অনুসারীরা কি হাদীসের অবমূল্যায়ন করেন? 15:42 ২। পবিত্র কুরআনে বর্ণিত "সমস্ত নবী বা বহু সংখ্যক নবী মারা গেছেন" এই কথার সঠিক ব্যাখ্যা কি? 28:04 ৩। লেকচার শেয়ালকোট পুস্তকের পৃষ্ঠা নং ২৪৬-২৪৭ হতে হযরত ইমাম মাহ্দী (আ.) এর বাণী পাঠ। 30:34 ৪। মহান আল্লাহ্ পাক এক ও অদ্বিতীয় হওয়া সত্বেও কুরআনে মজিদে নিজেকে "আমরা" বলে উল্লেখ করেন কেনো? 30:57 ৫। হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.) এর সাথে কি আতাউল্লাহ শাহ্ বুখারীর কখনো কোনো বাহাস হয়েছিল? 39:52 ৬। মহানবী (সা.) ভবিষ্যৎবাণী করেছেন হযরত ঈসা (আ.) দুনিয়াতে আসবেন, এখানে তো রূপক শব্দটি নেই, তাহলে আপনারা কেনো এই শব্দ ব্যবহার করেন? 40:23 ৭। পবিত্র কুরআনের কোন আয়াতের ভিত্তিতে আপনারা মির্যা সাহেবকে ইমাম মাহ্দী হিসেবে মেনে নিয়েছেন? 51:35 ৮। ইসলামের দৃষ্টিতে জিহাদ কত প্রকার ও কি কি? 56:31 ৯। "তাঁকে ক্রুশেও দেয়া হয়নি, তাঁকে হত্যাও করা হয়নি" এই কথার ব্যাখ্যা কি? 56:42 ১০। হযরত ইমাম মাহ্‌দী (আ.) মসীহ্‌ হলেন কি ভাবে? 1:03:17 ১১। নযম। 1:08:50 ১২। একজন অ-আহমদী নারীর স্বপ্নের ব্যাখ্যা। 1:15:35 ১৩। যখনই আল্লাহ্‌র রসূল আসেন, তখনই মানুষ তাঁকে মানতে রাজী হয় না কেন? 1:20:04 ১৪। রসূল (সা.) এর যুগের পর আহ্‌মদীয়া জামা'ত কি করে আবারও খিলাফত প্রতিষ্ঠা করলো? 1:24:15 ১৫। আহমদীদের মতোন রাসুলুল্লাহ্‌ (সা.)-এর যুগেও এমন চাঁদা নেয়ার প্রচলন ছিলো কি? 1:27:19 ১৬। আহমদীয়া মুসলিম জামা'তের নাম আহমদীয়া জামা'ত কেনো রাখা হলো? 1:30:17 ১৭। হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.) -ই যে প্রতিশ্রুত ইমাম মাহ্দী তা আমরা কি ভাবে বুঝবো? 1:33:04 ১৮। ইমাম মাহ্দী (আ.) আসার লক্ষণগুলো কি এবং আলেমেরা এর বিরোধিতা করে কেনো? ? 1:37:07 ১৯। হযরত শ্রী কৃষ্ণ (আ.) -ও যে আল্লাহ্ পাকের একজন নবী এর ব্যাখ্যা কি? 1:42:51 ২০। আপনারা তো নবীকে মানেন, তবুও আপনাদের কাফের বলা হয় কেনো? 1:45:54 ২১। হযরত মুহাম্মদ (সা.) ও হযরত ইমাম মাহ্দী (আ.) কেয়ামতের সময় একই কবর থে‌কে উত্থিত হবেন এর অর্থ কি? 1:51:57 ২২। হযরত ইব্রাহীম (আ.) কে খলিলুল্মাহ্, হযরত মুসা (আ.) কে কালামুল্লাহ্, হযরত ঈসা (আ.) কে রুহুল্লাহ্ এবং হযরত মুহাম্মদ (সা.) কে হাবিবুল্লাহ্ সম্বোধন করা হয় কেনো?

  3. 11/06/2021

    সত্যের সন্ধানে (Shotter Shondhane) - ২৯শে অক্টোবর, ২০২১ইং-এ সম্প্রচারিত - ২৬৬তম অনুষ্ঠান

    0:00 - স্বাগত বক্তব্য 7:45 ১। সত্যের সন্ধানে অনুষ্ঠানটির একযুগ পূর্তি উপলক্ষে ন্যাশনাল আমীর মহতরম মওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেবের বক্তব্য। 16:46 ২। সত্যের সন্ধানে অনুষ্ঠানটির একযুগ পূর্তি উপলক্ষে মহতরম মওলানা ফিরোজ আলম সাহেবের বক্তব্য। 28:35 ৩। হযরত ইমাম মাহ্দী (আ.) এলে ইসলামের পতাকা উচ্চ স্হানে অধিষ্ঠিত হবার কথা, কিন্তু আমরা তা দেখতে বা বুঝতে পারছি না কেনো? 35:01 ৪। হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.) ই যে প্রতিশ্রুত ইমাম মাহ্দী তার প্রমাণ কি? 44:52 ৫। আহমদীরা হযরত মুহাম্মদ (সা.) কে শেষ নবী মানেন, তবে তারা কিসের খাতামান্নাবীয়্যিন এর অর্থ "শেষ নবী নয়" বলেন? তবে তারা কোন ভিত্তিতে মহানবীকে শেষ নবী মানেন? 48:55 ৬। সব কিছুই মানি! তারপরও কেনো ইমাম মাহ্‌দী (আ.) কে মানতে হবে? 53:17 ৭। কূরাআনের কোথায় আছে হযরত ঈসা (আ.) মারা গেছেন? 57:25 ৮। হযরত ইমাম মাহ্‌দী (আ.) চলে আসলে দাজ্জাল কোথায়? 1:04:02 ১০। হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.) -ই যদি ইমাম মাহ্দী হন তবে তিনি নবী হবেন কিভাবে? আর তিনি নিজেকে নবী দাবী করলে তো তিনি (নাউযুবিল্লাহ্) কাফের হয়ে গেলেন। 1:12:06 ১১। আপনাদের তো সবই ঠিক আছে, নামায, রোজা, হজ্জ, যাকাত, কলেমা, কুরআন। কিন্তু তবুও আপনাদের কেউ দেখতে পারে না কেন? 1:15:32 ১২। হযরত মসীহ্‌ মওউদ (আ.) এর পুস্তক হাকিকাতুল ওহী তে বর্ণিত "হে ইউরোপ তুমি নিরাপদ নও, হে এশিয়া তুমি নিরাপদ নও" এই সতর্কবাণীর প্রেক্ষাপট কি? 1:20:50 ১৩। বিরুদ্ধবাদীরা কেনো বলছে যে হযরত ইমাম মাহ্দী (আ.) এর আসার সময় হয়ে গেছে? 1:28:10 ১৪। আয়েনায়ে কামালাতে ইসলাম পুস্তকের পৃষ্ঠা নং ৫১-৫২ হতে হযরত ইমাম মাহ্দী (আ.) এর বাণী। 1:30:30 ১৫। ইসলামের দৃষ্টিতে যুদ্ধবন্দী দাসীদের সাথে বিবাহ ছাড়াই স্ত্রী ন্যায় ব্যবহার করা কি বৈধ? 1:37:10 ১৬। হযরত ইমাম মাহ্দী (আ.) এর সত্যতার লক্ষন গুলো কি কি? 1:42:15 ১৭। হিন্দু থেকে মুসলমান তো হয়েছি, আবার হযরত ইমাম মাহ্দী (আ.) কেও মানতে হবে? 1:46:03 ১৮। বলা হয় হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.) নাকি ঢালাও ভাবে সবাইকে কাফের আখ্যা দিয়েছেন? 1:36:08 ১৯। Love for all, hatred for none ব্রত হওয়া সত্ত্বেও হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.) বিরুদ্ধবাদীদের হাজার বার লানত দিয়েছেন কেনো? 1:54:52 ২০। শুধুমাত্র আহমদীরাই মানছেন যে হযরত ইমাম মাহ্দী (আ.) এসে গেছেন কিন্তু তথাকথিত আলেম, মওলানারা তা মানছে না কেনো?

  4. 11/06/2021

    সত্যের সন্ধানে (Shotter Shondhane) - ২৮শে অক্টোবর, ২০২১ইং-এ সম্প্রচারিত - ২৬৫তম অনুষ্ঠান

    0:00 - স্বাগত বক্তব্য 6:41 ১। মহান আল্লাহ্ তা'লার গুণকীর্তন করার ক্ষেত্রে আমাদের অগ্রগতি কতোখানি? 14:53 ২। মহান আল্লাহ্ পাকের পবিত্র স্বত্বার পরিচয় সম্পর্কিত হযরত মসীহ্‌ মওউদ (আ.) এর বাণী। 16:51 ৩। দীর্ঘ এক যুগ ধরে সম্প্রচারিত সত্যের সন্ধানে অনুষ্ঠানের বৈশিষ্ঠ্য কি? 23:07 ৪। কোরআন এবং হাদীসের কোন ভিত্তিতে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী (আ.) নবুওয়াতি দাবী করলেন? 31:00 ৫। কোরআন ও হাদিসের আলোকে আপনারা হযরত ইমাম মাহদী (আ.) কে মেনেছেন, কিন্তু আমরা মানতে পারছি না কেনো? 37:25 ৬। সত্যের সন্ধানে অনুষ্ঠানের মাধ্যমে আহমদীয়াতের প্রচার বা তবলীগ করার ক্ষেত্রে আমাদের আর কি কি পদক্ষেপ নেয়া উচিত? 47:02 ৭। হামামাতুল বুশরা পুস্তকের ২৭ নং পৃষ্ঠার বর্ননা অনুযায়ী হযরত ইমাম মাহ্দী (আ.) বলেছেন আল্লাহর অহী প্রাপ্ত হয়ে, কসম খেয়ে কোনো কথা বলা হলে তা অবশ্যই বাহ্যিকভাবে পূর্ণতা লাভ করবে। এখন হযরত মুহাম্মদ (সা.) আল্লাহ্ পাকের অহী প্রাপ্ত হয়ে কসম খেয়ে বলেছেন যে "হযরত ঈসা (আ.) অবতরণ করবেন, শুকর বধ করেন ও ক্রুশ ভঙ্গ করবেন" তাহলে এই কথা কি বাহ্যিক অর্থে পূর্ণতা পাবে না রুপক অর্থে? 55:18 ৮। পবিত্র কোরআনের সুরা আন নামল -এ বলা হয়েছে যে এমন এক প্রাণীর আবির্ভাব হবে যা কিনা মানুষের সাথে কথা বলবে, এর ব্যাখ্যা কি? 1:04:57 ৯। হযরত ইমাম মাহ্দী (আ.) পর্দা সম্পর্কে কতটুকু গুরুত্ব দিয়েছেন এবং তিনি কোথায়, কিভাবে মৃত্যুবরণ করেছেন? 1:12:12 ১০। জরুরাতুল ইমাম পুস্তকের ৮নং পৃষ্ঠায় বলা আছে হযরত মুহাম্মদ (সা.) -এর হাদিস অনুযায়ী হযরত ইমাম মাহ্দী (আ.) এর যুগে নারীরা ইলহাম প্রাপ্ত হবেন এবং নাবালক শিশুরাও ভবিষ্যৎবাণী করবে, এটি কোন হাদিসে বর্নিত আছে? 1:12:30 ১১। লেকচার শিয়ালকোট পুস্তকের ১১ নং পৃষ্ঠা অনুযায়ী আল্লাহ্ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর বয়স সাত হাজার বছর নির্ধারণ করেছেন, এর ব্যাখ্যা কি? 1:17:22 ১২। হযরত ঈসা (আ.) এর সাথে কি আরো অন্য কাওকেও ক্রুশে দেয়া হয়েছিল? কোনো বাদশার নেতৃত্বে তাঁকে ক্রুশে চড়ানো হয়? 1:21:24 ১৩। পবিত্র কোরআনে সুরা আল ইমরানের ৫৬ নং আয়াতে উল্লেখিত "রাফিউকা" শব্দটির হযরত ঈসা (আ.) এর মৃত্যুবরণের প্রেক্ষিতে যথাযথ ব্যাখ্যা কি? 1:25:54 ১৪। আহমদী ও অ-আহমদীদের মধ্যে পার্থক্য কি? 1:28:54 ১৫। হযরত মুহাম্মদ (সা.) এবং হযরত ইমাম মাহ্দী (আ.) এর খলীফাদের পদমর্যাদা কি সমান? 1:34:48 ১৬। সুরা আল ইমরানের ৮২ নং আয়াত অনুসারে আল্লাহ্ তাআলা নবীদের যে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন রূহ জগতে সেখানে কি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী (আ.) এর রূহ ছিলো? 1:36:58 ১৭। নবুওয়াত কত প্রকার ও কি কি? কোন কোন নবুওয়তের পথ খোলা আছে? 1:43:55 ১৮। ইসলামে চারের অধিক বিয়ে নিষিদ্ধ, তবে হযরত মুহাম্মদ (সা.) -এর এতোগুলো বিয়ে করার উদ্দেশ্য কি? তিনি ৬ বছর বয়সী হযরত আয়শা (রা.) -কে কি করে বিয়ে করলেন? 1:51:21 ১৯। ধর্ম কি আর এই ধর্মের প্রয়োজনীয়তাই বা কি? 1:56:38 ২০। হযরত মুহাম্মদ (সা.) এর সন্মান ও পদমর্যাদা সম্পর্কে হযরত মসীহ্ মাওউদ (আ.) এর ভাষ্য।

  5. 09/12/2021

    সত্যের সন্ধানে (Shotter Shondhane) - ২৯ শে আগস্ট, ২০২১ইং-এ সম্প্রচারিত - ২৬৪ তম অনুষ্ঠান

    ১। মধ্যযুগীয় মুসলমানদের উগ্র ধর্মান্ধতা ও হযরত মসীহ্‌ মওউদ (আ.) এর আগমনের প্রেক্ষাপট।    ২। হযরত মসীহ্‌ মওউদ (আ.) এর সঠিক বয়স কতো? তাঁর বিভিন্ন পুস্তকে বিভিন্ন বয়সের উল্লেখ কেনো?    ৩। হাদিস অনুসারে হযরত মসীহ্‌ মওউদ (আ.) কি কখনো রাষ্ট্রনেতা হয়েছেন? আর হযরত মুহম্মদ (সা.) এবং তাঁর পিতার নামের সাথে তো তাঁরদের নামেরও কোনো মিল নেই?   ৪। বলা হয় হযরত মসীহ্‌ মওউদ (আ.) তাঁর পিতার পেনশনের টাকা চুরি করেছিলেন (নাউযুবিল্লাহ্) তবে তিনি ইমাম মাহ্দী হন কি করে?   ৫। হযরত মসীহ্‌ মওউদ (আ.) যে রূপক হযরত ঈসা (আ.) হিসেবে দুনিয়াতে এসেছেন তার সপক্ষে পবিত্র কোরআনে কোনো দলিল আছে কি?   ৬। হযরত মসীহ্‌ মওউদ (আ.) আরবের মাঝে আসবেন এবং হযরত মুহম্মদ (সা.) এর পাশে কবরস্থ হবেন। কিন্তু হযরত মির্যা সাহেব তো এর কোনোটিই নন।   ৭। প্রত্যেক ধর্মের মূলমন্ত্র একই, তবে আমাদের মাঝে কেনো এতো ভেদাভেদ? আর আমাদের কেনো ইসলাম গ্রহণ করতে হবে?    ৮। কথিত আছে, হযরত মির্যা সাহেব তাঁর বিরুদ্ধ বাদীদের গালিগালাজ করতেন, এই আপত্তি কতটুকু সত্য?    ৯। হযরত মসীহ্‌ মওউদ (আ.) এর আগমনের সম্পর্কে আরও স্পষ্ট ভাবে জানতে চাই।  পূর্ণ মনোযোগ সহকারে নামাজ পড়ার উপায় কি?  ১০। হাদিসে বর্ণিত হযরত ইমাম মাহ্দী (আ.) এর কোনো লক্ষণই তো হযরত গোলাম আহমদ কাদিয়ানি (আ.) এর সাথে মেলে না।      ১১। আহমদীরা কোরআনের ব্যাখ্যা করার ক্ষেত্রে সবসময় রূপকের আশ্রয় নেয় কেনো?   ১২। হযরত মসীহ্‌ মওউদ (আ.) বলে ছিলেন মৌলবী মো. হোসেন বাটালভী আমার উপর ঈমান আনবে কিন্তু তিনি তো তা আনেননি, এর ব্যাখ্যা কি?   ১৩। সত্যিকারের খিলাফত কবে প্রতিষ্ঠিত হবে?   ১৪। হযরত মসীহ্‌ মওউদ (আ.) এর কাছে কোন ফেরেস্তা, কখন অহী ও ইলহাম নিয়ে আসতেন?   ১৫। বিশ্ববাসীর উদ্দেশ্যে হযরত মসীহ্‌ মওউদ (আ.) এর বাণী।

  6. 09/12/2021

    সত্যের সন্ধানে (Shotter Shondhane) - ২৮ শে আগস্ট, ২০২১ইং-এ সম্প্রচারিত - ২৬৩ তম অনুষ্ঠান

    ১। ইসলাম-পূর্ব ধর্মীয় উগ্রতার প্রেক্ষাপট কেমন ছিলো?   ২। সমগ্র বিশ্বের নিপীড়িত মুসলমানদের পরিত্রাণের উপায় কি?  ৩। হযরত মসীহ্‌ মওউদ (আ.) কে দেখা স্বপ্নের বর্ণনা।  ৪। হযরত মসীহ্‌ মওউদ (আ.) এর সম্পর্কে বিস্তারিত আলোচনা।  ৫। হযরত মসীহ্‌ মওউদ (আ.) কে আহমদীরা কি নবী বলে মানেন? যদি তাই হয়, তবে তারা তো হযরত মুহম্মদ (সা.) কে খাতামান্নাবিয়্যীন বলে মান্য করেন না। আহমদীরা কার উম্মত?  ৬। সাহসের অভাবে বয়'আত নিতে পারছি না, এখন কি করণীয়?  ৭। পৃথিবীর ইতিহাসে এতো অত্যাচারী দলনেতা থাকার পরও কেনো কেবলমাত্র মুসলমানরাই সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়?  ৮। হযরত ইমাম মাহ্দী (আ.) আসলেন আবার চলেও গেলেন, আমার জানলাম না কেনো? আর দাজ্জালই বা কোথায়? হযরত ঈসা (আ.) কি হযরত ইমাম মাহ্দী (আ.) এর আগে আসবেন না পরে?  ৯। আতাউল্লাহ শাহ্ বুখারী ও হযরত মসীহ্‌ মওউদ (আ.) এর মধ্যে বাহাস হয়েছিল কি? নামাজ ভঙ্গের কারণ গুলো কি কি?   ১০। হযরত ঈসা (আ.) ১২০ বছর বয়সে কাশ্মীরে মৃত্যুবরণ করেছেন এর কোনো ঐতিহাসিক দলিল আছে কি?   ১১। হযরত ঈসা (আ.) এর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র।  ১২। হযরত ঈসা (আ.) এর মৃত্যু কি প্রমাণিত?   ১৩। আল্লাহ্ রাব্বুল আলামিন হযরত ইমাম মাহ্দী (আ.) কে কেনো এবং কখন দুনিয়াতে পাঠিয়েছেন এবং কেনো তাঁকে মানতে হবে আর মানলে কি হবে?   ১৪। অ-আহমদী পিতামাতার জন্য দোয়া করা বা তাঁদের কবর জিয়ারত করা আহমদী সন্তানের পক্ষে উচিৎ কিনা?  ১৫। হযরত ইমাম মাহ্দী (আ.) এলেন, চলেও গেলেন আমার জানলাম না, দাজ্জাল এলো না, হযরত ঈসা (আ.)ও এলেন না, এসবের ব্যাখ্যা কি?  ১৬। হযরত ঈসা (আ.) মৃত্যুবরণ করে থাকলে তিনি উম্মত হিসেবে প্রকাশিত হবেন কি করে?  ১৭। আমরা তো মুসলমান, আমাদের আহমদীদের সাথে যোগ দেয়ার প্রয়োজন আছে কি?  ১৮। সনাতন ধর্মালম্বীরা ও মুসলমানেরা তো বহুকাল শান্তিপূর্ণভাবে পাশাপাশি রয়েছি, তবে এখন আবার এই টানা-হ্যাচড়া কেনো, আর আমাদের দশম অবতার আসার এখনো অনেক দেরী আছে।   ১৯।  সুরা আল ইমরানের ১৪৫ নম্বর আয়াত অনুসারে সকল রসূল ইন্তেকাল করেছেন, আর সুরা মারিয়ামে ফেরেস্তা নিজেকে রসূল বলে উল্লেখ করেছেন। তাহলে সুরা আল ইমরান অনুসারে ফেরেস্তাও কি ইন্তেকাল করেছেন?

  7. 09/12/2021

    সত্যের সন্ধানে (Shotter Shondhane) - ২৭ শে আগস্ট, ২০২১ইং-এ সম্প্রচারিত - ২৬২ তম অনুষ্ঠান

    0:00 - স্বাগত বক্তব্য 00:01:40 ১। ২৭/০৮/২০২১ খুতবার সংক্ষিপ্ত পর্যালোচনা।  00:06:35 ২। পবিত্র কোরআনের আলোকে ধর্মান্ধতা প্রতিহত করার ক্ষেত্রে ইসলামের নিতীগত শিক্ষা কি?   00:15:12 ৩। হযরত মুহম্মদ (সা.) তাঁর জীবদ্দশায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সহনশীলতার কি কি দৃষ্টান্ত স্থাপন করেছেন?  00:26:35 ৪। মসজিদের টিভিতে ধর্মীয় বিষয় ছাড়াও কি আরো কিছু দেখা হয়? বয়'আতে পর বয়'আতের শর্তাবলী মানলে বা না মানলে কি হয়?   00:33:55 ৫। হুযূর (আই.) জুমু'আর খুতবায় চান্দ্র মাসের কোনো উল্লেখ করেন না কেনো?  00:40:32 ৬। পবিত্র কোরআনের ব্যাখ্যা বা মানদণ্ড স্থির করার ক্ষেত্রে যুগ ইমামের কোনো নির্দেশনা আছে কি?   00:44:45 ৭। আফগানিস্তান সম্বন্ধে হযরত মসীহ্‌ মওউদ (আ.) এর কোনো ভবিষ্যতবাণী আছে কি? আর বাংলাদেশ সম্পর্কে কি কোনো ভবিষ্যতবাণী আছে?   00:52:10 ৮। হযরত মসীহ্‌ মওউদ (আ.) এর আগমনের লক্ষ্যণাবলীর ব্যাখ্যা।  01:05:35 ৯। আল্লাহর রসূল (সা.) মক্কা বিজয়ের পর ৭ জন অথবা মতান্তরে ৪ জনকে কেনো হত্যার আদেশ দিয়েছিলন?  01:14:47 ১০। হাদিস অনুসারে প্রত্যেক শতাব্দীর শির ভাগে একজন মুযাদিদের আগমন ঘটে, তবে পঞ্চদশ শতাব্দীতেও কি কোনো মুযাদিদ আসবেন? আর যদি না আসেন তবে কেনো?   01:18:43 ১১। শিরচ্ছেদ করা মানুষদের হাসরের ময়দানে কি মাথা ছাড়া উঠানো হবে না মাথা ছাড়া উঠানো হবে?   01:24:14 ১২। হযরত ঈসা (আ.) যদি মৃত্যুবরণই করে থাকেন তবে তিনি কেমন ভাবে হযরত মসীহ্‌ মওউদ (আ.) কে সাহায্য করবেন?  01:30:25 ১৩। হযরত মসীহ্‌ মওউদ (আ.) এসে গেছেন তবে তিনি কেনো দাজ্জালকে পরাজিত করেননি এবং কেনো ইসলাম কায়েম হয়নি ?  01:38:51 ১৪। হযরত মসীহ্‌ মওউদ (আ.) কে কেনো হযরত মুহম্মদ (সা.) এর পাশে কবরস্থ করা হলো না?  1:46:37 ১৫। পবিত্র কোরআনের আলোকে হযরত ঈসা (আ.) এর মৃত্যুর প্রমাণ কি?   01:50:54 ১৬। হযরত ঈসা (আ.) এর মৃত্যু সম্পর্কে হযরত মসীহ্‌ মওউদের ভাষ্য কি?   01:53:16 ১৭। হযরত মসীহ্‌ মওউদ (আ.) এতো পরে কেনো ইমাম মাহদী হবার দাবী করলেন?  01:56:31 ১৮। ইমাম মাহ্দী এলেন আবার চলেও গেলেন আর আমরা টেরও পেলাম না, কেনো?

  8. 09/12/2021

    সত্যের সন্ধানে (Shotter Shondhane) - ২৬শে আগস্ট, ২০২১ইং-এ সম্প্রচারিত - ২৬১তম অনুষ্ঠান

    0:00 - স্বাগত বক্তব্য 30:08 ১। কোন হাদিসে আছে যে হযরত ইমাম মাহ্দী (আ.) এর আগমন হলে আলেম ওলামারা তাঁর বিরোধীতা করবে ও তাঁকে কুফরী ফতোয়া দেবে? 35:01 ২। ইসলামী পরিভাষায় জিহাদ ও কিতাল এর মধ্যে পার্থক্য কি? 40:43 ৩। আহমদিয়া মুসলিম জামা'ত বলছে আর্যমিত্র বৌদ্ধ (আ.) এসে গেছেন তাহলে সে কথা বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানেন না কেনো? 49:15 ৪। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে হযরত মসীহ্ মওউদ (আ.) এর ভবিষ্যতে বাণীর ব্যাখ্যা ও বাংলাদেশ সম্পর্কে তাঁর ভবিষ্যৎবাণী আছে কিনা?  56:57 ৫।  ৫৩ নং সূরা নাজমের ৯ নং আয়াতে আল্লাহ্তায়ালার নীচে নেমে আসার কথা বলা হয়েছে এর অর্থ কি? 1:06:10 ৬। কারবালার ইতিহাস ও মহরম মাসের তাত্পর্য কি? 1:20:33 ৭। ইসলামের পরিভাষায় মুসলমানের ছসংজ্ঞা কি? আহমদী ও অ-আহমদীদের মধ্যে পার্থক্য কি?  1:28:30 ৮। আহমদিয়া মুসলিম জামা'ত দাবী করে হযরত ইমাম মাহদী (আ.) এসে গেছেন, তাহলে দুনিয়ার সব মুসলমানরা এখনও ঐক্যবদ্ধ হয়নি কেনো? 1:35:30 ৯। কোরআনের শেষ তিনটা সুরা ছাড়া বাকী সুরা গুলো তো কাহিনী, নামাজে এই কাহিনী পড়লে কি নামাজ কবুল হবে? 1:42:55 ১০। সুরা আহযাবের ৪১ তম আয়াত অনুযায়ী হযরত মুহাম্মদ (সা.) এর পিতৃসত্তা ও খাতামান্নাবিয়্যীন এর সম্পর্ক কি?  1:48:05 ১১। কোন হাদিসে আছে যে হযরত ইমাম মাহ্দী (আ.) এর আগমন ঘটলে সব আলেম ওলামারা তাঁর বিরোধীতা করবে? 1:53:13 ১২। ইসলামে যে জিহাদের কথা বলা হয়েছে আর আলেম ওলামারা যে জিহাদের কথা বলে তার মধ্যে পার্থক্য কি? 1:57:49 ১৩। ইমাম মাহ্দী হযরত মসীহ্ মওউদ (আ.) নিজে তাঁর আবির্ভাবের উদ্দ্যেশ্য কী বর্ণনা করেছেন?

About

ঐশী প্রতিশ্রুতি ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভসংবাদ অনুযায়ী শেষ যুগে আবির্ভূত মহাপুরুষের আগমন বার্তা এবং তাঁর সত্যতা বিশ্ববাসীর সামনে তুলে ধরার লক্ষ্যেই 'সত্যের সন্ধানে'র আয়োজন। মুক্তমন নিয়ে এই অনুষ্ঠানটি শুনলে সত্য আপনার সামনে দিবালোকের মত সুস্পষ্ট হয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আল্লাহ্ সবাইকে হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন। For more info: http://ahmadiyyabangla.org