Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতা

Arijit Banik

This podcast is all about collection of Bengali Poetry recitals by Arijit Banik. আমার কবিতার খাতায় যাঁদের কবিতা রয়েছে, সেগুলো আপনাদের শোনাচ্ছি💙❤️

  1. Jun 27

    Dwitiyo Sangsar I Joy Goswami I Arijit Banik

    দ্বিতীয় সংসার" ~ জয় গোস্বামী।  তার সঙ্গে সংসার করেছি কতদিন- তিন-চার ঘণ্টার সংসার। স্বামীকে বিচ্ছেদ দিয়ে সে থাকত একাই একটা ফ্ল্যাটে— সেই ফ্ল্যাটে যেতাম। কলেজে অফ ডে কবে সে জানাত ফোনে, তার ফোন মানে আসতে বলা। গেলেই আমার কোনও বই এনে সামনের পৃষ্ঠাটি খুলে ধরে অনুরোধ: ‘সই করে দিন।’ আমার অবাক লাগত প্রথম প্রথম— বলেছি: ‘কিনলেন কেন? আমিই তো দিতাম।” তার উত্তর: ‘আমার ইচ্ছে আমি কিনছি, আপনি বাধা দেওয়ার কে?’ পরক্ষণে গলা পাল্টে: ‘দিন না বাবা একটু সই করে!’ হ্যাঁ আমরা পরস্পরকে আপনিই বলতাম সারাক্ষণ ‘আপনি’। শুধু ওই সময়টুকু ‘তুমি’ হয়ে যেতাম দু’জন। যে-সময়ে ঝড় হত। ঝড়ের সময় ‘তুমি’। ঝড়বাদল শেষে আমাকে শয্যায় রেখে, মেঝেতে লুটনো চুড়িদার তুলে নিয়ে সে যেত স্নানঘরে। বেরিয়ে জিজ্ঞেস করত: ‘চা খাবেন না কফি?’ ততক্ষণে পোশাক বদল করেছে সে বলতাম: ‘কফিই করুন।' আবার ‘আপনি’-তে ফিরে যাওয়া। কফি শেষ হলে বলত: ‘ভাত চাপিয়েছি— সঙ্গে সাদা আলুর তরকারি, লঙ্কা দিয়ে, ডাল আছে, খেতে বসলে মাছ ভেজে দেব। তাড়াতাড়ি স্নান সেরে আসুন।' কেমন যেন সংসার-সংসার মনে হত। এখন সে চলে গেছে। সম্ভবত অন্য কারও কাছে। আর কোনও যোগাযোগ নেই। তবুও এখনও যেন মনে মনে শুনতে পাই, শুনি দ্রুত নিশ্বাসের ফাঁকে ফাঁকে চাপা স্বরে বলে যাওয়া তার: ‘দাও, দাও এবার।' আমিও তো উল্কা ঢেলে দিতাম তক্ষুনি। একদিন বলেছিল: ‘রোজই তো দুপুরে এসে সন্ধেবেলা বাড়ি ফিরে যান। একটা পুরো রাত্তিরও তো আমাকে দিলেন না আপনি আজও।' বলেছিল: ‘আমার কী ইচ্ছে করে জানেন? আপনার কাঁধে মাথা রেখে বৃষ্টির আওয়াজ শুনব, শুয়ে শুয়ে, অন্ধকার ঘরে। বিদ্যুৎ চমকাবে জানলায়।” বলেছিল: ‘থাকবেন আমার সঙ্গে? এই ফ্ল্যাটে?                                                         বলুন, থাকবেন? মাইনের টাকা আপনি সবটাই বাড়িতে দেবেন তাতে কোনও অসুবিধে হবে না আমার কলেজের চাকরি আছে। দু’জনের চলে যাবে ঠিক।’ বলেছিল। আমারই সাহস হয়নি। পিছিয়ে এসেছিলাম আমি। তারপরই তো চলে গেল। দশ পনেরো বিশ তিরিশবার ফোন করে চললাম। আর ফোন ধরল না আমার। চিঠি লিখলাম কত। একটারও উত্তর এল না। পাঁচ বছর কেটে গেছে। আরও যাবে পাঁচ দশ বছর। সে ফিরে আসবে না আর আমার জীবনে। তবু জানি- তবু জানি লেখার ভেতর একমাত্র লেখারই ভেতর এসে ঢুকে পড়তে থাকবে বারবার তার সঙ্গে আমার সেই তিন-চার ঘণ্টার সংসার প্রত্যেক সপ্তাহে পাওয়া সেই আমার তিন চার ঘণ্টার সংসার ।

  2. Jun 12

    একটা তুমির গল্প I স্বপ্নীল চক্রবর্ত্তী

    একটা তুমির গল্প  — স্বপ্নীল চক্রবর্ত্তী তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না, আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?", আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।  তুমি বলেছিলে "চুলে জট বেধেছে"; আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো। তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে; আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।  তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়; আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে; তুমি বলেছিলে সমুদ্রে যাবে; আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।  তুমি বলেছিলে নীল প্রিয় রঙ, আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে; তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,  আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো; তুমি বলেছিলে অংক ভালো লাগেনা, আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো; তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",  তুমি বলেছিলে, এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা; আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।  তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে; আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।  এরপর সব বুঝে যখন আমি দার্শনিক, সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,  একদিন আমাদের দেখা হলো তখন;  তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?" আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

  3. May 31

    ভিক্ষাপাত্র I সাদিয়া নাজিব I অরিজিৎ বনিক

    ভিক্ষাপাত্র  সাদিয়া নাজিব  ব্যাকরণের বাইরে একটি প্রেম করবো। মুঠোফোনে রাত বিরাতে প্রেমের তুমুল টেক্সট আদান প্রদানের নয়। আমি মতিঝিলের অফিস পাড়া থেকে ঘর্মাক্ত শরীরে বাসে বাদুড় ঝুলা হয়ে উড়ে উড়ে যাব  মিরপুর দশ নম্বর গোল চক্করের ডান দিকের মোড়ের চায়ের দোকানে যেখানে তুমি একদিন বসেছিলে!  কাঙাল হয়ে খুঁজবো তোমার ছোঁয়া লাগা সেই বেঞ্চিটি। আর সব প্রেমিকের মতো, তোমাকে ফুল উপহার দেবো না প্রিয়তমা!  আমার মানিব্যাগে ফুল কেনার পয়সা থাকে না ঘাসফুল বা বুনো ফুল যে দেবো তার ও কোনো উপায় নেই ঢাকা শহরের মাটি- কোথায় যে ঘাস হবে!  আমি নিজ হাতে, সাদা কাগজে মনের রংতুলি দিয়ে এঁকে দেবো পৃথিবীর শ্রেষ্ঠ ফুল, 'ভালোবাসা'। তুমি কি তার ঘ্রাণ নেবে! ব্যাকরণসিদ্ধ কোনো পথই আমার অনুকূল নয় আমার বুকে যে বসন্তের রঙ চোখে যে অপার জলরাশি তাতে কি তুমি একটি বার ভাসাবে তোমার ভেলা! এসো না এই রাজভিখারীর কাছে ভিক্ষাপাত্র পেতে আছি তোমার দুয়ারে!

About

This podcast is all about collection of Bengali Poetry recitals by Arijit Banik. আমার কবিতার খাতায় যাঁদের কবিতা রয়েছে, সেগুলো আপনাদের শোনাচ্ছি💙❤️