অমিতের আলাপ-সালাপ

Amit Seal Ami

আমি আলাপ সালাপ করি নানা বিষয়ে, নানা সময়ে :) স্বাগতম!

Episodes

  1. 11/16/2021

    অমিতের আলাপ সালাপ - MIT এর শিক্ষকরা উচ্চশিক্ষার্থীদের আবেদনে কী দেখতে চান?

    এমআইটি এর ফ্যাকাল্টি মেম্বাররা কী দেখতে চান গ্রাজুয়েট এপ্লিকেশনে?   এই বিষয়ে এমআইটি তার কিছু ফ্যাকাল্টিদের বক্তব্য নিয়ে কিছুদিন আগে একটা আর্টিকেল পাবলিশ করেছে (https://www.eecs.mit.edu/academics/graduate-programs/admission-process/what-faculty-members-are-looking-for-in-a-grad-school-application-essay/ )।   যদিও তাদের টাইটেলে বলা শুধুমাত্র গ্র্যাড এপ্লিকেশন বিষয়ক এস্সে, কিন্তু মোটামুটি সব ফ্যাকাল্টিই এপ্লিকেশনের Statement of Purpose, Letter of Recommendation, Grade, Research Skill এসব বিষয়ে আলাপ করেছেন, করেছেন তাদের পছন্দের বা অপছন্দের বিষয়াদি নিয়ে।   পুরো আর্টিকেল পড়ে আমার মনে হয়েছে এটা খুব ভালো আর্টিকেল। কিন্তু যারা এসব বিষয়ে জানেন তারা সব বুঝতে পারলেও, যারা এসব বিষয়ে জানেন না বা অনভিজ্ঞ তাদের পক্ষে সবগুলো অংশ বুঝা বা হৃদয়ঙ্গম করা কঠিন হতে পারে।  সুতরাং আমি প্রায় ৪০ মিনিট ধরে কথা বলেছি প্রতিটা অংশ ধরে ধরে; উদাহরণ দিয়ে, আমার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে। আশা করি উচ্চশিক্ষার্থীদের কাজে লাগবে এটি। প্রশ্ন, মন্তব্য, আলাপ, আলোচনা, সমালোচনা স্বাগতম জানাই!   আর এবারে অডিওর ভল্যুম বাড়িয়ে রেকর্ড করেছি। আশা করি শুনতে কারো কোন সমস্যা হবে না, বেশি বেড়ে গেলে অন্তত ভল্যুম কমানো যাবে। :) Video Link: https://www.youtube.com/watch?v=UjBhSqEtbsg আর আগেই বলে রাখি - ভিডিও না দেখে খালি অডিও শুনলে বুঝতে সমস্যা হবে কোন অংশে আছি। সেক্ষেত্রে এমআইটির লেখাটা পড়তে পড়তে শুনতে পারেন।

    43 min
  2. অমিতের আলাপ সালাপ - পিএইচডিতে ভর্তির প্রস্তুতি ১ম বর্ষ থেকেই? কীভাবে? ক্যামনে?

    07/16/2021

    অমিতের আলাপ সালাপ - পিএইচডিতে ভর্তির প্রস্তুতি ১ম বর্ষ থেকেই? কীভাবে? ক্যামনে?

    আমার কাছে মাঝে মাঝেই প্রশ্ন আসে - বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেই কীভাবে পিএইচডিতে পড়াশুনার প্রস্তুতি নেয়া যায়। সেটা নিয়ে চিন্তাভাবনা করে বিস্তারিত পরিকল্পনা বানিয়ে আপনাদের সাথে আলাপ সালাপ করলাম। :)    প্লানের ছবি  https://imgur.com/Bjocwek  অন্যান্য:  Zettelkasten বিষয়ক আমার প্রিয় বই: How to Take Smart Notes: One Simple Technique to Boost Writing, Learning and Thinking – for Students, Academics and Nonfiction Book Writers,  ইংরেজি শব্দ শেখার জন্য আমার প্রিয় বই: Word Power Made Easy,  আমার উচ্চশিক্ষা বিষয়ক সব লেখালেখি: https://amitsealami.com/blog/higher-studies  যাদের সাথে আলাপ করেছি (ডায়াগ্রাম নিয়ে, আলাপ সালাপের দায়ভার পুরোটাই আমার):   Prianka Mandal: https://priankamandal.com/ ,  Alim Ul Gias: https://sites.google.com/view/alimulgias/ ,  Asif Imran, http://www.iit.du.ac.bd/about_iit/individual_teacher/62 ,  Nathan Cooper: https://nathancooper.io/#/ ,  Rayhanur Rahman, https://rayhanur-rahman.github.io/ ,  Music Credits:  "Perspectives" Kevin MacLeod (incompetech.com),   "Carefree" Kevin MacLeod (incompetech.com)  Licensed under Creative Commons: By Attribution 4.0 License http://creativecommons.org/licenses/by/4.0/

    25 min

About

আমি আলাপ সালাপ করি নানা বিষয়ে, নানা সময়ে :) স্বাগতম!