OKolkata Radio

ও কলকাতা

Having started our journey in 2012 as a literary magazine, ’OKolkata Radio’ is now an audio production platform directed to audio stories, poetry and podcast with Bengali diaspora across the world.

  1. Apr 9

    হিমু মামা || হুমায়ুন আহমেদ

    উপন্যাসটি হিমুর এই পাগলামি এবং যুক্তি ও যুক্তি খণ্ডনের এক ভিন্ন জগৎ নিয়ে লেখা। এটি হুমায়ূন আহমেদের হিমু সিরিজের অন্যতম একটি উপন্যাস। :: হিমু মামার পরিচয় :: চরিত্রের নাম :      উপন্যাসের প্রধান চরিত্রটির নাম শুভ্র। প্রথমে তার ভাগনের চোখে এবং পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যদের কাছে সে অদ্ভুত আচরণের যুবক 'হিমু মামা' বা 'হিমু' হিসেবে পরিচিতি পায়। স্বভাব ও আচরণ:     হিমু একজন যুক্তিবাদী, ভালো ছাত্র (ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, প্রথম বা দ্বিতীয় স্থান অধিকারী), কিন্তু তার আচরণ খানিকটা উদ্ভট। সে প্রায়শই সরাসরি অপ্রিয় সত্য কথা বলে এবং মনে করে যে বিশ্বাস দিয়েই সবকিছু ঘটে, যুক্তির প্রয়োজন নেই। বৈশিষ্ট্য:    সে হলুদ রঙের পাঞ্জাবি পরে। তার জীবনযাত্রা সাধারণ মানুষের চেয়ে ভিন্ন এবং সে লজিক (যুক্তি) ছাড়াই চলে। সে নিজেকে পুরোপুরি 'হিমু' হিসেবে গড়ে তোলার জন্য অধ্যবসায় প্রয়োজন মনে করে। ---------------------------------------------------------------------------------------------------- গল্প     :: হিমু মামা রচনা  ::  হুমায়ুন আহমেদ :: সূত্রধর :: অমিত কিরণ বন্দ্যোপাধ্যায় :: অভিনয়ে :: সৌমিতা সোম কৌশিক পাত্র সুদীপ রঞ্জন সাহা অনিমেষ দে মৌমিতা নন্দী সুব্রত চক্রবর্তী তৃনা বসাক সোহম ভদ্র :: শব্দ গ্রহন ও সম্পাদনা :: কৌশিক সোম :: আবহ :: শুভ্র সেনগুপ্ত ---------------------------------------------------------------------------------------------------- ২০১২য় ওয়েব পত্রিকা হিসেবে পথ চলা শুরু করে 'ও কলকাতা রেডিও' এখন একটি অডিও পডকাস্ট প্লাটফর্ম যেখানে আমরা প্রযোজনা করছি বিভিন্ন অডিও স্টোরি, কবিতা কোলাজ, শ্রুতিনাটক এবং সাক্ষাতকার, নিয়ে আসছি দেশ বিদেশের ভারতীয় বাঙালির গল্প।  ইউটিউব, পডকাস্ট অ্যাপ বা ওয়েবে অমাদের খুঁজে নিন 'OKolkata Radio' দিয়ে সার্চ করে।

    1h 44m
  2. Apr 9

    কোন ধ্রুবপদের সন্ধানে || বুদ্ধদেব বসু || কবিতা কোলাজ

    বুদ্ধদেব বসু : (৩০ নভেম্বর ১৯০৮ — ১৮ মার্চ ১৯৭৪) বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, কথাসাহিত্যিক, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য-সমালোচক ছিলেন। বিংশ শতাব্দীর বিশ ও ত্রিশের দশকে আধুনিক কবিতার যারা পথিকৃৎ তিনি তাদের একজন। তিনি বাংলা সাহিত্য সমালোচনার দিকপাল ও কবিতা পত্রিকার প্রকাশ ও সম্পাদনার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। অল্প বয়স থেকেই কবিতা রচনাসহ নিজের নাট্যদল গঠনে ভূমিকা রাখেন। তিনি প্রগতি ও কল্লোল নামে দু'টি পত্রিকায় লেখালেখিতে যুক্ত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশাতে রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে এসে যারা লেখালেখি করেছেন তিনি তাদের মধ্যে অন্যতম। ইংরেজি ভাষায় কবিতা, গল্প, প্রবন্ধাদি রচনা করে তিনি ইংল্যান্ড ও আমেরিকায়ও প্রশংসা অর্জন করেছিলেন। ২০১২য় ওয়েব পত্রিকা হিসেবে পথ চলা শুরু করে 'ও কলকাতা রেডিও' এখন একটি অডিও পডকাস্ট প্লাটফর্ম যেখানে আমরা প্রযোজনা করছি বিভিন্ন অডিও স্টোরি, কবিতা কোলাজ, শ্রুতিনাটক এবং সাক্ষাতকার, নিয়ে আসছি দেশ বিদেশের ভারতীয় বাঙালির গল্প।  ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ও কলকাতা রেডিও'র   || বুদ্ধদেব বসু'র কবিতা কোলাজ কোন ধ্রুবপদের সন্ধানে || * অংশগ্রহণে... অনিন্দিতা দে, ডঃ শিশির নস্কর, অনিমেষ দে, শিল্পী দত্ত, শেলী মজুমদার, টুম্পা পাল, শ্রীতমা চট্টোপাধ্যায় ও সোহম ভদ্র। * শব্দ গ্রহণ ও সম্পাদনা... কৌশিক সোম * আবহ... শান্তনু বন্দ্যোপাধ্যায় * প্রযোজনা... জগ্ননাথ বসু * সমগ্র পরিকল্পনা ও পরিচালনা... অমিত কিরণ বন্দ্যোপাধ্যয়

    24 min
  3. Apr 9

    আমিই মিসির আলি || হুমায়ুন আহমেদ

    বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র মিসির আলি, এই কাহিনীগুলো রহস্যমাত্রিক। মিসির আলির কাহিনী ঠিক গোয়েন্দা কাহিনী নয়, কিংবা 'ক্রাইম ফিকশন' বা 'থ্রিলার'-এর মতো খুনি-পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়া নয়, বরং মনস্তাত্ত্বিক, বিজ্ঞাননির্ভর এবং যুক্তিনির্ভর কাহিনীর বুনটে বাঁধা। অনেক ক্ষেত্রে একে রহস্যগল্প বলা চলে। চারিত্রিক দিক দিয়ে মিসির আলি চরিত্রটি হুমায়ূন আহমেদের আরেক অনবদ্য সৃষ্টি হিমু চরিত্রটির পুরোপুরি বিপরীত। তরুণ হিমু চলে প্রতি-যুক্তির (anti-logic) তাড়নায়, অপরপক্ষে বয়োজ্যেষ্ঠ মিসির আলি অনুসরণ করেন বিশ‌ুদ্ধ যুক্তি (pure logic)। এই যুক্তিই মিসির আলিকে রহস্যময় জগতের প্রকৃত স্বরূপ উদঘাটনে সাহায্য করে। সেসব কাহিনীর প্রতিফলন ঘটেছে মিসির আলি সম্পর্কিত প্রতিটি উপন্যাসে। ******************************************************************************* গল্প          ::  আমিই মিসির আলি লেখক     ::  হুমায়ুন আহমেদ সূত্রধর     ::  অমিত কিরণ বন্দ্যোপাধ্যায় অভিনয়ে :: কৌশিক পাত্র, অনিমেষ দে, মৌমিতা নন্দী ও সুব্রত চক্রবর্তী. শব্দ গ্রহন ও স্মপাদনা :: সুব্রত চক্রবর্তী আবহ :: শুভ্র সেনগুপ্ত *******************************************************************************

    3h 5m
  4. Apr 9

    টেনিদা আর সিন্ধুঘোটক || নারায়ণ গঙ্গোপাধ্যায় || OKolkata Radio

    টেনিদা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তৈরি একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র। এই চরিত্রটির আসল নাম হল ভজহরি মুখার্জি। টেনিদা একজন পটলডাঙার যুবক, যিনি তাঁর বন্ধুদের সঙ্গে অ্যাডভেঞ্চার করেন এবং তাঁর গল্পগুলি বাংলা সাহিত্যের একটি বিশেষ স্থান অধিকার করে আছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা 'টেনিদা আর সিন্ধুঘোটক' গল্পে, টেনিদা ও তার বন্ধুদের (প্যালারাম, ক্যাবলা, হাবুল) একটি রহস্যময় পরিস্থিতির মুখোমুখি হয়, যেখানে তারা সিন্ধুঘোটক নামক এক ব্যক্তির দ্বারা একটি বড় ঘটনার সম্মুখীন হয়। গল্পে, টেনিদার বুদ্ধিমত্তা এবং সাহস সিন্ধুঘোটকের চক্রান্তকে ব্যর্থ করে দেয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন... কৌশিক পাত্র সুব্রত চক্রবর্তী বিভাস দত্ত সুদীপরঞ্জন সাহা অমিতকিরণ বন্দোপাধায় শব্দগ্রহণ ও সম্পাদনা  ::  কৌশিক সোম  আবহ  ::  শুভ্র সেনগুপ্ত  ২০১২য় ওয়েব পত্রিকা হিসেবে পথ চলা শুরু করে 'ও কলকাতা রেডিও' এখন একটি অডিও পডকাস্ট প্লাটফর্ম যেখানে আমরা প্রযোজনা করছি বিভিন্ন অডিও স্টোরি, কবিতা কোলাজ, শ্রুতিনাটক এবং সাক্ষাতকার, নিয়ে আসছি দেশ বিদেশের ভারতীয় বাঙালির গল্প।  ইউটিউব, পডকাস্ট অ্যাপ বা ওয়েবে অমাদের খুঁজে নিন 'OKolkata Radio' দিয়ে সার্চ করে। আমাদের হোয়াটস্যাপ চ্যানেল জয়েন করার অনুরোধ রইল 👉🏼 https://wa.openinapp.link/okwa

    1h 13m

About

Having started our journey in 2012 as a literary magazine, ’OKolkata Radio’ is now an audio production platform directed to audio stories, poetry and podcast with Bengali diaspora across the world.