Roll Sound: Goppo (Bengali Audio Stories)

Samman Roy

🎙️ ~~Roll Sound: Goppo~~ বাংলা ভাষায় রহস্য, ভৌতিক, গোয়েন্দা ও মনস্তাত্ত্বিক গল্পের এক অনন্য অডিও যাত্রা। এখানে আপনি শুনতে পাবেন দেশি-বিদেশি ক্লাসিক সাহিত্য থেকে অনুপ্রাণিত কাহিনি, পাশাপাশি আমাদের নিজস্ব Roll Sound Original গল্প—যেখানে বাস্তব, ইতিহাস আর কল্পনা মিশে তৈরি হয় এক নতুন অভিজ্ঞতা। শার্লক হোমস থেকে মিস মার্পল, জয়ন্ত–মানিক থেকে শুরু করে অজানা অরণ্যের অদ্ভুত গল্প—প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি আপনাকে এমন এক জগতে নিয়ে যেতে, যেখানে শব্দই হয়ে ওঠে দৃশ্য, আর কল্পনাই সবচেয়ে বড় পর্দা। 🎧 হেডফোন পরে শুনুন, আর ডুবে যান গল্পের ভেতরে। নিয়মিত নতুন এপিসোডের জন্য "Roll Sound: Goppo"!!

  1. 2d ago

    অচেনা গ্রামে রাত কাটাতে গিয়ে যা ঘটল... | এক রাত্রির অতিথি | গজেন্দ্রকুমার মিত্র | গ্রাম বাংলার ভূত

    👻 এক রাত্রির অতিথি | গজেন্দ্রকুমার মিত্র কখনও কখনও পথের ক্লান্তিতে অচেনা কোনও জায়গায় রাত কাটানো ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু সেই অচেনা আশ্রয় যদি ধীরে ধীরে হয়ে ওঠে এক ভয়ংকর অভিজ্ঞতার মঞ্চ? গজেন্দ্রকুমার মিত্রের “এক রাত্রির অতিথি” এমনই এক গা ছমছমে ভৌতিক গল্প—একটি সাধারণ রাতের আশ্রয় কীভাবে পরিণত হয় এক দুঃস্বপ্নের অভিজ্ঞতায়? সেই রাতের অন্ধকারে ঠিক কী অপেক্ষা করছিল তাঁর জন্য? শুনুন গজেন্দ্রকুমার মিত্রের “এক রাত্রির অতিথি”—Roll Sound: গপ্পো-র নতুন বাংলা ভৌতিক গল্প। কণ্ঠ - অর্পিতা, সম্মান, অভিষেক, কুমার সৌরভ শব্দগ্রহণ - অরিজিত শব্দ পরিকল্পনা - নভোনীল ভট্টাচার্য প্রচ্ছদ - রাজ দাসগুপ্ত সমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে ও সম্মান রায় 🎧 Spotify Podcast-টি Follow করে রাখুন—সেখানেই YouTube-এর আগেই নতুন episode শোনার সুযোগ পাবেন। আর গল্পটি ভালো লাগলে ভিডিওতে থাকা “Hype” button-এ চাপ দিতে ভুলবেন না! 🙌 আপনার একটি Hype আমাদের গল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। হেডফোন পরে শুনুন, অন্য এক জগতকে অনুভব করুন! 🎧📖✨ #একরাত্রিরঅতিথি #গজেন্দ্রকুমারমিত্র #BanglaHorrorStory #BanglaGhostStory #BengaliHorror #ভৌতিকগল্প #ভূতেরগল্প #RollSoundGoppo

    অচেনা গ্রামে রাত কাটাতে গিয়ে যা ঘটল... | এক রাত্রির অতিথি | গজেন্দ্রকুমার মিত্র | গ্রাম বাংলার ভূত
  2. Sep 22

    Dr. Thorndyke এবং Pandora’s Box-এর রহস্য | R. Austin Freeman | Bengali Detective Story | গোয়েন্দা গল্প

    🔎 Pandora’s Box | Dr. Thorndyke | R. Austin Freeman | Bengali Detective Audio Story একটি রহস্যময় বাক্স। তার ভিতরে লুকিয়ে থাকা এমন কিছু, যা আপাতদৃষ্টিতে তুচ্ছ—কিন্তু যার সঙ্গে জড়িয়ে আছে এক অস্বাভাবিক রহস্য। এবার Roll Sound: গপ্পো-র Dr. Thorndyke সিরিজে আসছে R. Austin Freeman-এর “Pandora’s Box”। Dr. John Evelyn Thorndyke কোনও প্রচলিত গোয়েন্দা নন। তাঁর তদন্তের অস্ত্র বন্দুক বা অনুমান নয়—বিজ্ঞান, পর্যবেক্ষণ, যুক্তি এবং বস্তুগত প্রমাণ। একটি ছোট্ট সূত্র কীভাবে গোটা রহস্যের দরজা খুলে দিতে পারে, সেটাই আবার দেখা যাবে এই কাহিনিতে। যে রহস্যের সমাধানে চোখের সামনে থাকা সামান্যতম প্রমাণও হয়ে উঠতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র—সেই তদন্তে Thorndyke-এর সঙ্গে আপনিও অনুসরণ করুন সত্যের পথ। বঙ্গানুবাদ - সম্মান রায় কণ্ঠ - কুমার সৌরভ, সম্মান রায়, অভিষেক ভৌমিক শব্দগ্রহণ - স্বয়ং শব্দ পরিকল্পনা - নভোনীল ভট্টাচার্য সমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে, সম্মান রায় সহকারী পরিচালনা - অভিষেক ভৌমিক পোস্টার ডিজাইন - রাজ 🎧 হেডফোন পরে শুনুন, অন্য এক জগতকে অনুভব করুন! বাংলায় শুনুন বিশ্বসাহিত্যের সেরা ভৌতিক, রহস্য ও গোয়েন্দা গল্প। ❤️ গল্পটি ভালো লাগলে ভিডিওতে Like দিন এবং Hype button-এ ক্লিক করে দিন। আপনার Hype আমাদের গল্প আরও বেশি শ্রোতার কাছে পৌঁছে দিতে সাহায্য করে। 🎵 Spotify-তে আমাদের Podcast Follow করুন — YouTube-এর আগেই নতুন episode শোনার সুযোগ পাবেন। #detectivestory #rollsoundgoppo #drthorndyke #thorndykestory

    Dr. Thorndyke এবং Pandora’s Box-এর রহস্য | R. Austin Freeman | Bengali Detective Story | গোয়েন্দা গল্প
  3. Sep 15

    পুরনো বাড়ি, তিন বোন আর... এক অশুভ রাত…! | The Three Sisters | WW Jacobs | Bideshi Golpo | Horror | SUNDAY SUSPENSE CLASSICS

    👻 The Three Sisters | W. W. Jacobs | Bengali Horror Audio Story ভৌতিক গল্পে সবসময় অন্ধকার প্রাসাদ, কবরস্থান কিংবা অশরীরী আত্মার প্রয়োজন হয় না। কখনও কখনও একটি বাড়ি, কয়েকটি মানুষ এবং অতীতের একটি অস্বস্তিকর রহস্যই যথেষ্ট—ভয়ের পরিবেশ তৈরি করার জন্য। Roll Sound: গপ্পো-র এবারের নিবেদন ইংরেজি ভৌতিক সাহিত্যের অন্যতম পরিচিত নাম W. W. Jacobs-এর “The Three Sisters”। The Monkey’s Paw-এর স্রষ্টা W. W. Jacobs দৈনন্দিন জীবনের পরিচিত পরিবেশের মধ্যেই অস্বাভাবিকতা এবং আতঙ্ককে ধীরে ধীরে জাগিয়ে তুলতে পারতেন। তাঁর গল্পের ভয় অনেক সময় হঠাৎ করে আসে না—নিঃশব্দে জমতে থাকে, যতক্ষণ না পরিচিত জগতটাই অচেনা বলে মনে হয়। “The Three Sisters”-এও সেই আবহেরই ছায়া। তিন বোনকে ঘিরে থাকা এক রহস্য, অতীতের কিছু অস্বস্তিকর ইঙ্গিত এবং এমন কিছু ঘটনা, যার ব্যাখ্যা খুঁজতে গেলে ক্রমশ আরও গভীর অন্ধকারের দিকে এগিয়ে যেতে হয়। 🎧 আলোটা একটু কমিয়ে দিন, হেডফোন পরে নিন—আর শুনুন W. W. Jacobs-এর এক শীতল, রহস্যময় ভৌতিক কাহিনি। কণ্ঠ - অর্পিতা, সম্মান, নবনীতা, কেয়া শব্দগ্রহণ - স্বয়ং আবহ - সম্মান শব্দ পরিকল্পনা - নভোনীল ভট্টাচার্য প্রচ্ছদ - রাজ দাসগুপ্ত সমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে ও সম্মান রায় নতুন বাংলা রহস্য, গোয়েন্দা ও ভৌতিক গল্পের জন্য Roll Sound: গপ্পো-র সঙ্গে থাকুন। #thethreesisters #wwjacobs #bengaliaudiostory #horrorstory #rollsoundgoppo

    পুরনো বাড়ি, তিন বোন আর... এক অশুভ রাত…! | The Three Sisters | WW Jacobs | Bideshi Golpo | Horror | SUNDAY SUSPENSE CLASSICS
  4. Sep 8

    মা স্বরস্বতীর এ কী বিপদ?? | তন্ত্রবদ্ধা দেবী | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তান্ত্রিক গল্প | মেঘমল্ল

    🌙 তন্ত্রবদ্ধা দেবী | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | মেঘমল্লার | জন্মবার্ষিকী বিশেষ পর্ব বাংলা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারিত হলেই আমাদের মনে পড়ে প্রকৃতি, মানুষ এবং বাংলার মাটির সঙ্গে গভীর এক সম্পর্ক। কিন্তু তাঁর সৃষ্টির আর-একটি দিক একইরকম বিস্ময়কর—অলৌকিক, তান্ত্রিক ও অতীন্দ্রিয় জগতের প্রতি তাঁর গভীর আকর্ষণ।বিভূতিভূষণের অন্যতম রহস্যময় সৃষ্টি “মেঘমল্লার” অবলম্বনে Roll Sound: গপ্পো-র এই বিশেষ নিবেদন—“তন্ত্রবদ্ধা দেবী”।বিভূতিভূষণের অলৌকিক গল্পের বিশেষত্ব হল—এখানে ভয় কখনওই ভূতের উপস্থিতিতে তৈরি হয় না। প্রকৃতি, ইতিহাস, মানুষের বিশ্বাস এবং অজানার প্রতি আমাদের সহজাত কৌতূহল মিলেমিশে তৈরি করে এক গভীর রহস্যময় আবহ।তাঁর ১৩২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য হিসেবে Roll Sound: গপ্পো নিয়ে এসেছে তাঁর এই অসামান্য অলৌকিক সৃষ্টির এক বিশেষ শ্রুতিরূপ।🎧 আলোটা একটু কমিয়ে দিন। হেডফোন পরে নিন।আর প্রবেশ করুন সেই জগতে, যেখানে তন্ত্রের বন্ধনে আবদ্ধ এক দেবীর রহস্য আজও অপেক্ষা করে আছে...মূল গল্প - মেঘমল্লারলেখক - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়অভিযোজন - অভিষেক ভৌমিককণ্ঠ - অর্পিতা, সম্মান, অভিষেক, কুমার সৌরভ, নবনীতাশব্দগ্রহণ - স্বয়ংআবহ সঙ্গীত ও সম্পাদনা - সম্মান রায়শব্দ পরিকল্পনা - নভোনীল ভট্টাচার্যপোস্টার - রাজ দাসগুপ্তসমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে ও অভিষেক ভৌমিক[মেঘমল্লার, Meghamallar, তন্ত্রবদ্ধা দেবী, Tantro Boddha Debi, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, Bibhutibhushan Bandyopadhyay, Bangla horror story, বাংলা ভূতের গল্প, Bangla ghost story, Bangla occult story, তান্ত্রিক গল্প, Bangla audio story, ভূতের গল্প, Meghamallar Bibhutibhushan, Bibhutibhushan birthday special, Bengali audio drama, Roll Sound Goppo, taranath tantrik new, bibhutibhushan tantrik golpo, new tantrik story,goppo mir meghamallar, mir goppo, meghamallar sunday suspense] নতুন বাংলা রহস্য, ভৌতিক, তান্ত্রিক ও ক্লাসিক সাহিত্যভিত্তিক অডিও গল্পের জন্য Roll Sound: গপ্পো-র সঙ্গে থাকুন।#meghamallar #bibhutibhushanbandyopadhyay #tantrikstory #taranathtantrikergolpo #horrorstories #bengaliaudiostory #banglaaudiostory

    মা স্বরস্বতীর এ কী বিপদ?? | তন্ত্রবদ্ধা দেবী | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তান্ত্রিক গল্প | মেঘমল্ল
  5. Sep 1

    SUNDAY SUSPENSE | শার্লক হোমস | Sherlock Holmes | Adventure of the Engineer's Thumb | Suspense Audio Story | Sir Arthur Conan Doyle

    🔎 দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ইঞ্জিনিয়ার্স থাম্ব | শার্লক হোমস | আর্থার কোনান ডয়েল এক তরুণ হাইড্রলিক ইঞ্জিনিয়ারকে এক রহস্যময় ব্যক্তি অস্বাভাবিক রকমের মোটা পারিশ্রমিকের বিনিময়ে একটি কাজের প্রস্তাব দেয়। কাজটির প্রকৃতি সম্পর্কে খুব বেশি কিছু না জেনেই গভীর রাতে সে পৌঁছে যায় এক নির্জন বাড়িতে—আর সেখানেই শুরু হয় এক ভয়ংকর অভিজ্ঞতা। স্যার আর্থার কোনান ডয়েলের “The Adventure of the Engineer’s Thumb” শার্লক হোমসের অন্যতম রোমাঞ্চকর কাহিনি, যেখানে রহস্যের সঙ্গে মিশে আছে বৈজ্ঞানিক কৌতূহল, ষড়যন্ত্র এবং টানটান উত্তেজনা। 🎧 হেডফোন পরে শুনুন, আর ডাঃ ওয়াটসনের সঙ্গে অনুসরণ করুন শার্লক হোমসের আরও একটি অসাধারণ তদন্ত। কণ্ঠ - কুমার সৌরভ, রুবান, অর্পিতা, সম্মান, অভিষেক শব্দগ্রহণ - স্বয়ং শব্দ পরিকল্পনা - নভোনীল ভট্টাচার্য পোস্টার - রাজ দাসগুপ্ত সমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে ও সম্মান রায় নতুন বাংলা রহস্য, গোয়েন্দা ও ভৌতিক গল্প শুনতে Roll Sound: গপ্পো-র সঙ্গে থাকুন। #SherlockHolmes #EngineersThumb #ArthurConanDoyle #SherlockHolmesBengali #BanglaDetectiveStory #BanglaAudioStory #BengaliAudioStory #DetectiveStory #MysteryStory #RollSoundGoppo

    SUNDAY SUSPENSE | শার্লক হোমস | Sherlock Holmes | Adventure of the Engineer's Thumb | Suspense Audio Story | Sir Arthur Conan Doyle
  6. Aug 25

    উত্তর সিকিমের ভূত বাংলো | সমরেশ বসু | Bangla Horror Audio Story | ভূতুড়ে পাহাড়ের গল্প #sundaysuspense #midnighthorrorstation

    পাহাড়ের সৌন্দর্য যেমন মুগ্ধ করে, তেমনই তার গভীর নিস্তব্ধতা কখনও কখনও জন্ম দেয় এক অজানা আতঙ্কের। দুর্গম পথ, চারদিকে পাহাড় আর কুয়াশা, আর লোকালয় থেকে বহু দূরে দাঁড়িয়ে থাকা একটি নির্জন বাংলো। দিনের আলোয় যা নিছকই একটি পাহাড়ি আশ্রয়, রাত নামতেই সেটিই যেন হয়ে ওঠে রহস্যে মোড়া এক অচেনা জগৎ। Roll Sound: গপ্পো-র এবারের নিবেদন সমরেশ বসুর ভৌতিক গল্প “উত্তর সিকিমের ভূত বাংলো”। 🏔️ কুয়াশায় ঢাকা উত্তর সিকিমের পথে আপনাকে স্বাগত।🌙 কিন্তু রাত নামার আগে সাবধান—কারণ সেই বাংলোয় হয়তো আপনি একা নন... 🎧 হেডফোন পরে শুনুন সমরেশ বসুর এই গা ছমছমে ভৌতিক কাহিনি, যেখানে পাহাড়ের নৈঃশব্দ্যের মধ্যেও লুকিয়ে আছে অজানা এক উপস্থিতির ইঙ্গিত। হেডফোন পরে শুনুন, অন্য এক জগতকে অনুভব করুন! কণ্ঠ - সম্মান রায়, অর্পিতা দে, কুমার সৌরভ, রুবান শব্দগ্রহণ - অরিজিতশব্দ পরিকল্পনা - সম্মান রায়সমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে, সম্মান রায়সম্পাদনা ও পোস্টার ডিজাইন - সম্মান রায় ভিডিওটি ভালো লাগলে Like, Comment, Share & Subscribe করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে নতুন রহস্য, গোয়েন্দা ও ভৌতিক গল্প শুনতে সঙ্গে থাকুন। #UttarSikkimerBhutBunglow #SamareshBasu #BanglaHorrorStory #BengaliHorror #BhuterGolpo #BanglaAudioStory #BanglaGhostStory #RollSoundGoppo

    উত্তর সিকিমের ভূত বাংলো | সমরেশ বসু | Bangla Horror Audio Story | ভূতুড়ে পাহাড়ের গল্প #sundaysuspense #midnighthorrorstation
  7. Aug 18

    ডাইওনিসিয়াসের মুদ্রা (THE COIN OF DIONYSIUS)।Blind Sherlock | Ernest Bramah | Max Carrados - Detective Audio Story

    🔎 Roll Sound: গপ্পো-তে শুরু হচ্ছে আরও এক কিংবদন্তি গোয়েন্দার যাত্রা—Max Carrados। আর তাঁর প্রথম রহস্যই আমাদের আজকের গল্প, “The Coin of Dionysius”, Ernest Bramah-এর কালজয়ী গোয়েন্দা গল্প। একটি প্রাচীন সিসিলিয়ান মুদ্রা। দেখতে নিখুঁত—কিন্তু সেটি কি সত্যিই আসল? নাকি অসাধারণ দক্ষতায় তৈরি করা একটি জাল? Ernest Bramah-এর এই অনন্য গোয়েন্দা চরিত্র প্রথম আত্মপ্রকাশ করেন এই গল্পেই। “The Coin of Dionysius” প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ আগস্ট ১৯১৩-এ The News of the World-এ, তখন গল্পটির নাম ছিল “The Master Coiner Unmasked”। পরে ১৯১৪ সালে Max Carrados সংকলনের প্রথম গল্প হিসেবে এটি প্রকাশিত হয়। এই গল্পে প্রথমবারের মতো আমরা পরিচিত হই Max Carrados-এর সঙ্গে, তাঁর সহকারী Parkinson এবং private inquiry agent Louis Carlyle-এর সঙ্গেও। 🎧 শুনুন Roll Sound: গপ্পো-র প্রথম Max Carrados রহস্য — “The Coin of Dionysius”। মূল গল্প: Ernest Bramah বাংলা রূপান্তর ও উপস্থাপনা: সম্মান রায় কণ্ঠ - সম্মান রায়, অর্পিতা দে, কুমার সৌরভ, রুবান শব্দগ্রহণ - স্বয়ং ও অরিজিত শব্দ পরিকল্পনা - সম্মান রায় সমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে, সম্মান রায় সম্পাদনা ও পোস্টার ডিজাইন - সম্মান রায় নতুন বাংলা রহস্য, detective এবং horror audio story-এর জন্য Roll Sound: গপ্পো-র সঙ্গে থাকুন। #MaxCarrados #TheCoinOfDionysius #ErnestBramah #BanglaDetectiveStory #BanglaAudioStory #DetectiveStory #MysteryStory #RollSoundGoppo

    ডাইওনিসিয়াসের মুদ্রা (THE COIN OF DIONYSIUS)।Blind Sherlock | Ernest Bramah | Max Carrados - Detective Audio Story
  8. Aug 11

    রাজাবাহাদুরের রঙ্গমঞ্চ | পরিত্যক্ত রাজবাড়ির ভয়ংকর রহস্য | Bangla Horror Story | ফণীন্দ্রনাথ পাল

    🎭 রাজাবাহাদুরের রঙ্গমঞ্চ | ফণীন্দ্রনাথ পালের ভৌতিক গল্প একটি পুরনো রাজবাড়ি। তারই অন্তরে এক পরিত্যক্ত রঙ্গমঞ্চ—যেখানে একসময় জমত গান, নাটক আর উৎসবের আসর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মঞ্চে নেমে এসেছে নীরবতা। তবু কি সত্যিই সবকিছু থেমে গেছে? ফণীন্দ্রনাথ পালের “রাজাবাহাদুরের রঙ্গমঞ্চ” আমাদের নিয়ে যায় পুরনো রাজবাড়ি, লোকবিশ্বাস, অন্ধকার অতীত এবং অলৌকিক আতঙ্কে ভরা এক জগতে। গল্পের আবহে যেমন রয়েছে পুরনো বাংলার গন্ধ, তেমনই রয়েছে ক্রমশ ঘনীভূত হওয়া এক অস্বস্তিকর রহস্য। 🎧 আলোটা একটু কমিয়ে দিন, হেডফোন পরে নিন।আর শুনতে থাকুন—রাজাবাহাদুরের সেই রঙ্গমঞ্চে আসলে কী ঘটে? কণ্ঠ - সম্মান, অভিষেক, কুমার সৌরভ, অর্পিতা, স্নিগ্ধা, রুবান শব্দগ্রহণ - স্বয়ং শব্দ পরিকল্পনা - নভোনীল ভট্টাচার্য সম্পাদনা ও পোস্টার - সম্মান রায় সমগ্র পর্ব পরিচালনা - অর্পিতা দে ও সম্মান রায় নতুন বাংলা রহস্য, ভৌতিক ও অডিও গল্পের জন্য Roll Sound: গপ্পো-র সঙ্গে থাকুন। #রাজাবাহাদুরেররঙ্গমঞ্চ #ফণীন্দ্রনাথপাল #BanglaHorrorStory #BengaliHorror #BhuterGolpo #BanglaAudioStory #BanglaGhostStory #RollSoundGoppo

    রাজাবাহাদুরের রঙ্গমঞ্চ | পরিত্যক্ত রাজবাড়ির ভয়ংকর রহস্য | Bangla Horror Story | ফণীন্দ্রনাথ পাল

Trailers

About

🎙️ ~~Roll Sound: Goppo~~ বাংলা ভাষায় রহস্য, ভৌতিক, গোয়েন্দা ও মনস্তাত্ত্বিক গল্পের এক অনন্য অডিও যাত্রা। এখানে আপনি শুনতে পাবেন দেশি-বিদেশি ক্লাসিক সাহিত্য থেকে অনুপ্রাণিত কাহিনি, পাশাপাশি আমাদের নিজস্ব Roll Sound Original গল্প—যেখানে বাস্তব, ইতিহাস আর কল্পনা মিশে তৈরি হয় এক নতুন অভিজ্ঞতা। শার্লক হোমস থেকে মিস মার্পল, জয়ন্ত–মানিক থেকে শুরু করে অজানা অরণ্যের অদ্ভুত গল্প—প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি আপনাকে এমন এক জগতে নিয়ে যেতে, যেখানে শব্দই হয়ে ওঠে দৃশ্য, আর কল্পনাই সবচেয়ে বড় পর্দা। 🎧 হেডফোন পরে শুনুন, আর ডুবে যান গল্পের ভেতরে। নিয়মিত নতুন এপিসোডের জন্য "Roll Sound: Goppo"!!

You Might Also Like